মির্জাপুরে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আজ বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা মিনি স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব। বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা তাজউদ্দিন সিকদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ ও মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী প্রমুখ।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    মির্জাপুরে বৃক্ষ রোপন ও জলবায়ুর পরিবর্তন অভিঘাত মোকাবেলায় মতবিনিময় সভা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *