মির্জাপুরে ভুয়া সাংবাদিক আটক পুলিশে সোপর্দ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে চাঁদার টাকা নিতে এসে ভুয়া সাংবাদিক আটক হয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। ভুয়া সাংবাদিকের নাম রিহান সিকদার (২৩) বলে জানা গেছে। রিহান সিকদার উপজেলার তিন নং ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের পারভেজ সিকদারের ছেলে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফতেপুর বাজার থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। মির্জাপুর থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ভুক্তভোগি এলাকাবাসি জানান, রিহান সিকদার সাংবাদিক পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ীদের নিকট বিভিন্ন সময় টাকা দাবি করে। এনিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কিছুদিন ধরে ক্ষোভের সৃষ্টি হয়। আজ বৃহস্পতিবার বিকেলে ফতেপুর বাজারের ধানের ব্যবসায়ী আনোয়ার হোসেনের নিকট টাকা দাবি করে। স্থানীয়রা টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে।
ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, বৃষ্টির কারনে ফতেপুর বাজারে নির্মিত পাকা শেডে মাঝে মাঝে ধান রাখি। রিহান এসে ছবি তুলে এবং ভয় দেখিয়ে টাকা দাবি করে। সম্প্রতি দুই দফায় তাকে ১৩ হাজার টাকা দিয়েছেন বলেও তিনি জানান। রিহানকে আটকের খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাদেকুর রহমান বলেন, ভুক্তবোগি স্থানীয় এরাকাবাসির অভিযোগের মাধ্যমে খবর পেয়ে রিহান সিকদার নামে এক সাংবাদিক নামধারীকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
এদিকে অভিযোগ রয়েছে, মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলসহ উপজেলা সদর, পাকুল্যা, হাটুভাঙ্গা, বাঁশতৈল, ওয়ার্শি ও জামুর্কি এলাকায় অন্তত ৪০-৫০ জন ভুয়া সাংবাদিক নিজেদের সাংবাদিক দাবী করে প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, সাধারণ ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতাদের নানা ভাবে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে। চক্রটি নিজেদের নামে ভুয়া টিভির নাম ব্যবহার ও হাতে ভুয়া ভোম ব্যবহার করে মানুষকে ভয়ভিতি দেখিয়ে প্রতারনা চালিযে আসছে। সাধারণ মানুষ এসব ভুয়া সাংবাদিকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    মির্জাপুরে বৃক্ষ রোপন ও জলবায়ুর পরিবর্তন অভিঘাত মোকাবেলায় মতবিনিময় সভা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *