টাঙ্গাইলে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির অভিষেক উপলক্ষে মতবিনিময় সভা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির টাঙ্গাইল জেলা শাখা কমিটির অভিষেক উপলক্ষে এক মতবিনিময় সভা আজ শনিবার (৪ এপ্রিল) পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখা কমিটির সভাপতি ও পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ও মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল কালেক্টটরেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. আব্দুল বাছেদ । এছাড়া টাঙ্গাইল সদর, মির্জাপুর, নাগরপুর, দেলদুয়ার, গোপালপুর, ভুয়াপুর, কালিহাতী, সখীপুর, ঘাটাইল, মধুপুর, ধনবাড়ি ও বাসাইলসহ বিভিন্ন উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন। বক্তাগন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি ও সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ও আলোচনার মাধ্যমে শিক্ষকদের দীর্ঘ দিনের বিভিন্ন সমস্যা সমাধানসহ সমিতির কার্যক্রম আরও প্রসারিত করার জন্য জোর দাবী জানিয়েছেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    মির্জাপুরে বৃক্ষ রোপন ও জলবায়ুর পরিবর্তন অভিঘাত মোকাবেলায় মতবিনিময় সভা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *