মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলে ১২ থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। গতকার রবিবার টাঙ্গাইলে পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় তাকে ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার।
আজ সোমবার মির্জাপুর থানা সুত্র জানায়, পেশাগত দক্ষতা অর্জন, গত মার্চ মাসে এলাকার আইন-শৃঙ্খলা উন্নয়নসহ বেশ কিছু গুরুত্বপুর্ন মামলার রহস্য উৎঘাটন করায় জেলা পুলিশের পক্ষ থেকে মাসিক কল্যাণ সভায় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, পুরষ্কার পাওয়া বড় কথা নয়। সেবাই পুলিশের কাজ এই প্রতিপাদ্য নিয়ে সকল শ্রেণী পেশার মানুষকে সেবাদানের চেষ্টা করে থাকি। যতদিন এই পুলিশ বাহিনীতে থাকবো ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনসহ মানুষের কল্যাণে কাজ করে যাব।







