মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষাথীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুর ইসলাম ফরিদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের নেতা মাসুম, ভাওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. হারুন অর রশিদ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রীনা গোষ্মামী, ছাত্রদের মধ্যে মালিহা আনজুম, মেধা ও মাবিয়া প্রমুখ। পরে প্রবাসি মো. জাহিদ হোসেনের সহায়তায় শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী এবং বিদ্যালয়ের পক্ষ থেকে এডমিটকার্ড প্রবেশপত্র ও ফুলের স্টিকারসহ খাবার বিতরণ করা হয়। সবশেষে বিদ্যালয়ের হেড মাওলানা শেখ আব্দুল ওয়াহাব দোয়া পরিচালনা করেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    মির্জাপুরে বৃক্ষ রোপন ও জলবায়ুর পরিবর্তন অভিঘাত মোকাবেলায় মতবিনিময় সভা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *