মির্জাপুরে চুলের সুত্র ধরে মাটিতে পুতে রাখা বস্তাবন্ধি অবস্থায় মা ও নবজাতকের লাশ উদ্ধার

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে চুলের সুত্র ধরে মাটিতে পুতে রাখা বস্তাবন্ধি অবস্থা মা ও এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যার দিকে মির্জাপুর থানা পুলিশ জামুর্কি ্টউিনিয়নের গুনটিয়া এলাকায় নদীর পাশ থেকে একটি গর্ত থেকে মা ও নবজাতকের রাশ উদ্ধার করে। ২ নং জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এ মতিন বিষয়টি নিশ্চিত করেছেন। রাতে এ রির্পোট লেখা পর্যন্ত মা ও নবজাতকের কোন পরিচয় মিলেনি।
মির্জাপুর থানার াফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, স্থানীয় লোকজন আজ সোমবার বিকেলে জামুর্কি ইউনিয়নের গুনটিয়া এরাকায় নদীর পাশে একটি গর্তের পাশে মহিলার চুল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুলের সুত্র ধরে পাশের একটি গর্ত খুড়ে বস্তাবন্ধি অবস্তায় মা ও নবজাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারনা করা হচ্ছে দুবৃত্তরা মা ও নবজাতককে হত্যার পর লাশ গুম করার জন্য নদীল পাশে মাটিতে পুর্তে রাখে। এখন পর্যন্ত কোন পরিচয় মিলেনি। ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেণারেল হাসপাতারে পাঠানোর প্রস্তুতি চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    মির্জাপুরে বৃক্ষ রোপন ও জলবায়ুর পরিবর্তন অভিঘাত মোকাবেলায় মতবিনিময় সভা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *