মির্জাপুরে ১০ পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় কঠোর নিরাপত্তায় এসএসসি পরীক্ষা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ১০ টি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামরোর আওতায় কঠোর বাবে মনিটরিংয়ের মাধ্যমে এসএসসি পরীক্ষা ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সম্পুর্ন নকল মুক্ত ও সুষ।ঠু ও শান্তিপুর্ন পরিবেশে আজ মঙ্গলবার এসএসসি ও দাখিলের বাংলা প্রথমপত্র পরীক্ষা শেষ হয়েছে। সুন্দর ভাবে পরীক্ষা গ্রহণের ফলে শিক্ষার্থী-অভিভাবকদের ব্যাপক সারা জাগিয়েছে। শিক্ষামন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষনা অনুযায়ী ভাল ফলাফল ও সুষ্ঠু ভাবে এসএসসি পরীক্ষা গ্রহণের লক্ষে প্রশাসনের উদ্যোগে প্রায় চার হাজার এসএসসি পরীক্ষার্থী ১০ টি কেন্দ্রে পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ব্যতিক্রমী এই এসএসসি পরীক্ষাকে ইতিবাচক হিসেবে এবং স্বাগত জানিয়েছেন শিক্ষার্থসহ অভিভাবকগন।
আজ মঙ্গলবার উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিয়ে দেখা গেছে শিক্ষার্থীরা সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে এসএসসি পরীক্ষা দিচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, উপজেলার ৫১ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪ দাখিল মাদ্রাসার প্রায় চার হাজার এসএসসি ও দাখিল পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। উপজেলার জামুর্কী নবাব স্যার আব্দুল গণি উচ্চ বিদ্যালয়, ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজ, মৈশামুড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, দেওহাটা আলহাজ¦ মো. জোনাব আলী উচ্চ বিদ্যালয়, গোড়াই উচ্চ বিদ্যালয়, বংশাই স্কুল এন্ড কলেজ এবং বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি এবং কুরনি জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে দুইজন করে ট্যাক অফিসার নিয়োগ দেওয় াহয়েছে। এছাড়া কেন্দ্র সচিব, হল সুপার, পরীক্ষা পরিচালনা কমিটি এবং কক্ষ প্রত্যবেক্ষকগন নিয়মিত তদারকি করছেন। উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব, এসিল্যান্ড তারেক আজিজ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থী জানিয়েছেন প্রশাসনের এই উদ্যোগ অত্যান্ত ভাল এবং আমাদের জন্য ভাল হয়েছে। পাশাপাশি শিক্ষার সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশ ফিরে এসেছে।
উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার বলেন, আমাদের মুল উদ্যেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার ভিতি দুর করা। এছাড়া শিক্ষামন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী প্রতিটি কেন্দ্রে সুন্দর ও শান্তিপুর্ন পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়য়েছে। শিক্ষার্থী ও অভিভাবক মহল এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং সাধুবাদ জানিয়েছেন বলে তারা জানিয়েছেন। এছাড়া মাননীয় সংসদ সদস্য, কেন্দ্র সচিব, হল সুপার, পরীক্ষা পরিচালনা কমিটি, প্রধান শিক্ষক, সুপার, রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ এবং কক্ষ প্রত্যবেক্ষকগন নিয়মিত ও সার্বিক ভাবে সহায়তা করছেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    মির্জাপুরে বৃক্ষ রোপন ও জলবায়ুর পরিবর্তন অভিঘাত মোকাবেলায় মতবিনিময় সভা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *