মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের নারী শিক্ষার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা শিক্ষাবিদ ও গুণী শিক্ষক আলেয়া বেগম (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না ইলাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। তার স্বামীর নাম মৃত নুরুল ইসলাম এবং তিনি সমবায় কর্মকর্তা ছিলেন। আলেয়া বেগম দীর্ঘ ৪৩ বছর নারী শিক্ষা প্রতিষ্ঠান মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিা হিসেবে অথ্যান্ত সুনামের সঙ্গে প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালে অবসরে চলে যাওয়ার পর তার কর্মদক্ষতার কারনে বিদ্যালয় কতৃপক্ষ এবং এলাকাবাসি তাকে ২০১৭ সাল পর্যন্ত প্রধান শিক্ষিকা হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করে ছিলেন। আজ মঙ্গলবার সকালে গুণী এই প্রধান শিক্ষিকা অসুস্থ্য হয়ে পরলে তাকে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সকাল দশটার দিকে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। আজ মঙ্গলবার বাদ আসর টাঙ্গাইল শহরের নিজ বাস ভবনের পাশে মাদ্রাসা প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে টাঙ্গাইল শহরের পৌর কবর স্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে টাঙ্গাইল -০৭ মির্জাপুর আসনের আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির এডহক কমিটির সভাপতি খান সালমান হাবীব, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দীনসহ শিক্ষককর্মচারী ও শিক্ষার্থী এবং মির্জাপুরবাসি তার বিদেহী আত্বার প্রতি শ্রদ্ধা ও তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।







