মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মাননীয় জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকীকে মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার সকাল দশটায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার সরকার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসীন এবং সাবেক পৌর কাউন্সিলর ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলী আযম সিদ্দিকী প্রমুখ।







