মির্জাপুরে ফতেপুর ও মহেড়াতে দুটি খাল খনন কাজের উদ্ধোধন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ফুতপুর ও মহেড়া ইউনিয়নে দুটি খাল খনন কাজের উদ্ধোধন করা হয়েছে। আজ শনিবার প্রধান অতিথি হিসেবে দুটি খাল খনন কাজের উদ্ধোধন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ উপলক্ষে উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সহসভাপতি আলী এজাজ খান চৌধূরী রুবেল, ডি এম শওকত আবকর, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, দপ্তর সম্পাদক মো. হারুন অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ওয়াজেদ মৃধা, ছাত্রদলের নেতা ফারহান আজাদ মুগ্ধ এবং দুটি ইউনিয়নের বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    মির্জাপুরে বৃক্ষ রোপন ও জলবায়ুর পরিবর্তন অভিঘাত মোকাবেলায় মতবিনিময় সভা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *