মির্জাপুরে জাতীয় পার্টির সম্পাদক ও ছাত্র সমাজের সভাপতির জামায়াতে যোগদান

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং বহুরিয়া ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি ওয়াসিম মিয়াসহ জাতীয় পার্টির বেশ কিছু নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ইয়াহ ইয়াহ খান মারুফ।
আজ রবিবার প্রেস ক্লাবে এসে তারা আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন। এ সময় জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম, ছাত্র সমাজের সভাপতি ওয়াসিম মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মির্জাপুর উজেলা শাখার সেক্রেটারী আবুল কাশেম মৃধা, সেক্রেটারি জেনারেল জাহাঙ্গীর আলম শাজাহান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখা ও কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আব্দুল্লাহ তালাকদার প্রমুখ উপস্থিত ছিলেন

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    মির্জাপুরে বৃক্ষ রোপন ও জলবায়ুর পরিবর্তন অভিঘাত মোকাবেলায় মতবিনিময় সভা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *