মির্জাপুর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে এমপিকে সংবর্ধনা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার (২৫ এপ্রিল) জিরাবো এলাকায় মমতা পল্লী রিসোর্ট সেন্টারে দিন ব্যাপি বন ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকাস্থ্য মির্জাপুর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় চলচিত্র নির্মাতা ও অভিনেতা ডি এ তায়েব, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সবাপতি এড. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালামউদ্দিন আরিফ, এমপির সহধর্মীনী ফাতেমা আজাদ, পুত্র ফারহান আজাদ মুগ্ধসহ বিএনপি ও এর সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    মির্জাপুরে বৃক্ষ রোপন ও জলবায়ুর পরিবর্তন অভিঘাত মোকাবেলায় মতবিনিময় সভা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *