মির্জাপুরে ৪৭ তম বিজ্ঞান মেলা অলিম্পিয়াড ও কুইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান মেলা. ৪৭ তম ১০ম অলিম্পিয়াড ও কুইচ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। আজ সোমবার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব। বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মীর আনোয়ার হোসেন টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি খান সালমান হাবীবব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব (সাধারণ সম্পাদক) ডি এম শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার সরকার এবং শিক্ষার্থীদের মধ্যে বরাটী উচ্চ বিদ্যালয়ের ইসরাত জাহান তোয়া, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সুমাইয়া সুলতানা এবং ভারতেশ^রী হোমসের মাইশা ফাহামিদা প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    মির্জাপুরে বৃক্ষ রোপন ও জলবায়ুর পরিবর্তন অভিঘাত মোকাবেলায় মতবিনিময় সভা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *