মির্জাপুরে ইউনিয়ন বিএনপির সভাপতির বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মালামাল লুট

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১৩ নম্বর বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজাহারুল ইসলাম আজাহারের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাতে সংঘবদ্ধ চোরের দল বাড়ির গেইটের উপর দিয়ে ভিতরে প্রবেশ করে ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে আলমারী ভেঙ্গে নগদ আড়াই লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার, ১৫ ভরি রৌপ্যসহ মালামাল লুটে নেয়। চোরের দল প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে বাড়ির মালিক। এ ঘটনায় বাঁশতৈল ফাঁড়ি পুলিশ সন্দেহজনক পাঁচজনকে জিজ্ঞাসাদের জন্য আটক করেছে।
আজ মঙ্গলবার ১৩ নম্বর বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজাহারুল ইসলাম আজাহার অভিযোগ করেন, গত কয়েক দিন ধরে তেলিপাড়া এলাকার তাজুল ইসলামের ইটভাটার ৭-৮ জন শ্রমিক পাখি শিকারের কথা বলে তার বাড়ির আশপাশে ঘোরাফেরা করছিল। বিষয়টি শুরু থেকেই সন্দেহ ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা বলে পাখি শিকারের জন্য এসেছি। গতকাল সোমবার দিবাগত রাতে চোরের দল তার বাড়ির গেইটের উপর দিয়ে প্রবেশ করে ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে দুটি রুমের আলমারী ভেঙ্গে ব্যাগে থাকা নগদ আড়াই লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার ও ১৫ ভরি রৌপ্যসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে যায়। বিষয়টি বাঁশতৈল পুলিশ ফাঁড়িকে অবহিত করা হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার বিবরন শুনে তেলিপাড়া এলাকার তাজুল ইসলামের ইটভাটার পাঁচজন শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মামলার প্রকিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।
এ ব্যাপারে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচাজ মিজানুর রহমান মিজান বরেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বাড়ির মালিকের তথ্য দেওয়ামতে ইটভাটার পাঁচজন শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্তা নেওয়া হবে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    ৭ মে ছিল মির্জাপুর গণহত্যা দিবস , কুমুদিনী পরিবার ও হাসপাতালে নানা আয়োজন

    টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ার এলাকা দুই গৃহবধুর মরদেহ উদ্ধার

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *