মীর আনোয়ার হোসেন টুটুল
ক্রীড়া হলে পেশা. পরিবার পাবে ভরসা, স্বপ্নের পথে, বিজয়ের সাথে এই শ্লোগান নিয়ে আগামী ২ মার্চ টাঙ্গাইলে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ শুভ উদ্ধোধন উপলক্ষে খেলোয়াড়দের বাচাই প্রতিযোগিতা শুরু হয়েছে। অনুষ্ঠানের ভার্সুয়ালী শুভ উদ্ধোধন করবেন মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে আজ বুধবার মির্জাপুর মিনি স্টেডিয়ামে এ খেলোয়াড়দের অংশ গ্রহনে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ১২-১৪ বছরের শিক্ষার্থী কিশোর কিশোরীরা ফুটবল, ক্রীকেট, কাবাডি, অ্যাথলেটিকস, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট ইভেন্টে অংশ নেয়। বেলা এগারটার দিকে প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব। এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, মাধ্যমিক শিখ্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার প্রবীর কুমার চৌধূরী, জামুর্কি উচ্চ বিদ্যালয়ৈর প্রধান শিক্ষক মো. সাদেক আলী মিয়া, জনতা গল্লী উচ্চ বিদ্যালয়ৈর প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল, খেলোয়াড় রনি হাসানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকগন উপস্থিত ছিলেন।







