মির্জাপুরে ইটভাটার বিষাক্ত ধোয়ায় বোরো ধান পুড়ে ক্ষতি, ইউএনও অফিসে বিক্ষোভ সমাবেশ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার বিষাক্ত গ্যাস ও কাল ধোয়ায় পুড়ে গেছে কৃষকের স্বপ্ন বোরা ধান। এদিকে ক্ষতি পুরনের দাবীতে আজ বৃহস্পতিবার ক্ষতিগ্রস্থ্য কৃষকরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছে। উপজেলার কোর্ট বহুরিয়া, সরিষাদাইর, বহুরিয়া, পাহাড়পুর, মন্দিরাপাড়া, ভাওড়া এলাকার কয়েকশতাধিক ক্ষতিগ্রস্থ্য ইউএনও অফিসে বিক্ষোভ করেছে।
ক্ষতিগ্রস্থ্য কৃষকদের মধ্যে সাবেক মেম্বার গোপাল সিকদার, আবু তালেব, সিরাজ মিয়া ও কহিনুরসহ অনেকেই এ অভিযোগ করেন, আরইউবি ব্রিকস, আলহাদি ব্রিকস, সান ব্রিকস, এমএসটি ব্রিকস ও এফবিসিসহ ৭-৮ টি ইটভাটার বিষাক্ত গ্যাস ও কাল ধোয়ার কারনে কৃষকদের শতশত একর জমির বোরা ধান পুড়ে গেছে। তারা অভিযোগ করেন, প্রতি বছর ইটভাটার মালিকরা জোর পুর্বক স্থানীয় কিছু প্রভাবশালী মহলের যোগসাজসে ইটভাটা স্থাপন করে ইট পুড়িয়ে কোটি কোটি টাকার ব্যবসা করে থাকেন। অবৈধ ইটভাটার কারনে এরাকার রাস্তাঘাট, ফসলি জমি ও গাছের ব্যাপক ক্ষতি হচ্ছে। কেউ বাঁধা দিতে এলে তাদের নানা ভাবে ভয়ভিতি, হুমকি ও মামলার ভয় দেখানো হয়। বিষয়টি তারা উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি বিভাগকে একাধিকবার অবহিত করেছেন। কিন্ত কোন লাভ হয় না। এ বছর তাদের ব্যাপক ক্ষতি হওয়ায় চরম বিপাকে পরেছেন। বাধ্য হয়ে আজ তারা ইউএনও অফিস ঘেরাও করে বিক্ষোভসহ প্রতিবাদ সমাবেশে নেমেছেন। সকল কৃষকদের ক্ষতি পুরনের জন্য জোর দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব বলেন, ইট ভাটার বিষাক্ত গ্যাস ও কাল ধোয়ার কারনে যারা ক্ষতিগ্রস্থ্য হয়েছেন তাদের তালিকা করা হবে। উপজেলা কৃষি অফিসের সহায়তায় এ তালিকা হবে। ইটভাটা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ও ক্ষতিগ্রস্থ্য কৃষকদের তালিকা প্রনয়ন করে সহায়তা দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    ৭ মে ছিল মির্জাপুর গণহত্যা দিবস , কুমুদিনী পরিবার ও হাসপাতালে নানা আয়োজন

    টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ার এলাকা দুই গৃহবধুর মরদেহ উদ্ধার

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *