আধুনিক সেবার ব্রত নিয়ে মির্জাপুর পপুলার হাসপাতালের যাত্রা শুরু

মীর আনোয়ার হোসেন টুটুল
সময়ের সাথে আধুনিক ও ভাল চিকিৎসা সেবার ব্রত নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে নব উদ্যমে মির্জাপুর পপুলার হাসাপাল (প্রাইভেট) এর যাত্রা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার এর আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়। মির্জাপুর উপজেলা সদরের বংশাই রোডের বাইপাস এলাকায় মির্জাপুর পপুলার হাসপাতালের অবস্থান। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম মৃধা জানিয়েছেন, স্বল্প খরচে এলাকার অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষকে ভাল চিকিৎসা সেবা প্রদানই তাদের মুল লক্ষ্য ও উদ্যেশ্য। বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও পরীক্ষা নিরীক্ষার জন্য আধূনিক যন্ত্রপাতি রয়েছে। আজ বৃহস্পতিবার উদ্ধোধনী অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসীন, সিনিয়র সহসভাপতি ও মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আলী আযম সিদ্দিকী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা সেব্চ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াজেদ মৃধাসহ বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার সুশিল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বিশেষ দোয়া করা হয়।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    মির্জাপুরে বৃক্ষ রোপন ও জলবায়ুর পরিবর্তন অভিঘাত মোকাবেলায় মতবিনিময় সভা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *