মির্জাপুরে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে এক কোটি ৩২ লাখ টাকায় খনন হচ্ছে ফতেপুর-ছাওয়ালী-ভাতকুড়া খাল

মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় পানি উন্নয়নের বোর্ডের তত্বাবধানে এক কোটি ৩২ লাখ টাকা ব্যায়ে খনন হচ্ছে ফতেপুর- ছাওয়ালী-ভাতকুড়া চার দশমিক পাঁচ কিলোমিটার খাল। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী খাল খনন কাজের উদ্ধোধন করেন। এ সময় পানি উন্নয়ন বোর্ড টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব, এসডি প্রান্ত পন্ডিত, এসও আফিজুর রহমানসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং এলাকার সুধিজন উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জানায়, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় চার দশকি পাঁচ কিলোমিটার খাল খননের কাজ পান খুলনার মেসার্স ওমর এন্টার প্রাইজ। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট বিভাগ খাল খননের জন্য ডিমারগেশন করেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান বিভাস সরকার নুপুর, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী হোসেন, কৃষক আব্দুল গফুর, আবু সাইদসহ অন্তত ৩০ জন নারী পুরুষ জানায়, ফতেপুর- ছাওয়ালী-ভাতকুড়া চার দশমিক পাঁচ কিলোমিটার খালটি খননের ফলে ফতেপুর ও মহেড়া ইউনিয়নের হাজার হাজার একর জমির নাব্যতা ফিরে পাবে। খালটি অবৈধ দখল ও ভরাট হওয়ার ফলে এলাকার কৃষকরা নানা ভাবে সমস্যার সম্মুখীন ছিলেন। দীর্ঘ দিন পর খালটি পুনঃখননের ফলে খালটির প্রাণ ফিরে পাচ্ছে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ফতেপুর ও মহেড়া ইউনিয়নবাসি।
এদিকে খালটিকে যারা যুগ যুগ ধরে অবৈধ ভাবে দখল করে চাষাবাদ করে আসছিল খালটি যাতে খনন না হয় এ জন্য তারা নানা ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। একটি চক্র অপপ্রচার চালিয়ে যাচ্ছে খাল খননের পুর্বেই খালের মাটি চুরি করে বিক্রি করে দিচ্ছে একটি মহল। মাটি চুরি করে কাটতে দেখা যায়নি। উপজেলা প্রশাসন, এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডের অনুমোদন ও নিয়ম মেনেই মাটি কাটা ও খাল খনন হচ্ছে। উপজেলা প্রশাসন, এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, খাল খননের জন্য দুই পাশে যে মাটি উত্তোলন হয় সরকার ইচ্ছে করলে অনুমোদন সাপেক্ষে সরকারী বিভিন্ন স্থাপনা, সরকারী রাস্তা, মসজিদ, মন্দির, মাদ্রাসা, এতিম খানা, শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার মাঠ উন্নয়নসহ বিভিন্ন উনয়ন মুলক কাজে মাটি ব্যবহার করতে পারবে।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন, এসডি প্রান্ত পন্ডিত, এসও আফিজুর রহমান ও মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব বলেন, স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর দিক নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় মির্জাপুরে প্রতিটি এলাকায় সুষ্ঠু ভাবে খাল খননের কাজ দ্রুত এগিয়ে চলছে। খাল খনন কাজে কোন অনিয়ম ও দুর্নীতির সুযো নেই বলে তারা উল্লেখ করেন। খনন কাজে নিয়মিত তদারকি করা হচ্ছে।
এ ব্যাপারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় মির্জাপুর উপজেলায় বেশ কয়েকটি খাল সুন্দর ও সুষ্ঠু ভাবে খনন হচ্ছে। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সার্বিক ভাবে সহায়তা করছেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    মির্জাপুরে বৃক্ষ রোপন ও জলবায়ুর পরিবর্তন অভিঘাত মোকাবেলায় মতবিনিময় সভা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *