মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের সাবেক মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুর রহমান সহিদ (৭০) ইন্তেকাল করেছেন (্ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। আজ রবিবার প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনারের পর পুর্ন রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা সহিদুর রহমান সহিদের গ্রামের বাড়ি মির্জাপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পুষ্টকামুরী গ্রামে। তিনি বেশ কিছু দিন ধরে শারীরিক ভাবে বার্ধক্য জনিত কারনে অসুস্থ্য ছিলেন। গতকাল শনিবার বিকেল ৫ টা ২০ মিনিটে রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। আজ রবিবার বাদ জোহর মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে তার মৃত্যুতে আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, কুমুদিনী ওয়লে ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লি. এর ব্যবস্থাপনা পরিচলাক (এমডি) শ্রী রাজিব প্রসাদ সাহা, পরিচালক প্রতিভা মুৎসুদ্দি ও শ্রীমতি সাহা, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও পৌরসভার প্রশাসক তারেক আজিজ গভীর শোক এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।







