মির্জাপুরে কমফিট কম্পোজিট নীট লি. পোষাক কারখানায় উৎসব মুখর পিসি নির্বাচন অনুষ্ঠিত

মীর আনোয়ার হোসেন টুটুল
জাতীয় শ্রম অধিদপ্তর কর্তৃক নিতিমালা অনুযায়ী শতভাগ রপ্তানী মুখী তৈরী পোষাক কারখানা কমফিট কম্পোজিট নীট লি. এ উৎসব মুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপুর্ন ভাবে অংশগ্রহনকারী মুলক (পিসি নির্বাচন) অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন কমফিট কম্পোজিট নীট লি. এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকালে বিভিন্ন ইউনিটে ভোট গ্রহন অনুষ্ঠানের উদ্ধোধন করে, ইউনিট হেড লতিফা রহমান এবং মহাব্যবস্থাপক ( জিএম) মোহাম্মদ ফারুক হোসেন। এ সময় কলকারখানা অধিদপ্তরের ডিআইজি মহর আলী মোল্লা, মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গিয়াস উদ্দিন এবং কমফিট কম্পোজিট নীট লি. এর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত কমফিট কম্পোজিট নীট লি. এর মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ১৫ জন প্রতিনিধির পদের বিপরীতে ৬২জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন। ৯ হাজার ৪৪৬ জন শ্রমিক (ভোটার) ভোট দিয়ে তাদের পছন্দের ১৫ জন প্রতিনিধি নির্বাচিত করেছেন। মির্জাপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন ছাড়াও, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর, বিভাগীয় শ্রম অধিদপ্তর, স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ গণমাধ্যমকর্মীগন নির্বাচন পরিদর্শনে এসে ভোট গ্রহনের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    ৭ মে ছিল মির্জাপুর গণহত্যা দিবস , কুমুদিনী পরিবার ও হাসপাতালে নানা আয়োজন

    টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ার এলাকা দুই গৃহবধুর মরদেহ উদ্ধার

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *