মির্জাপুরে বিএনপির জনসমাবেশে আসার পথে মোটরসাইকেল বহরে সন্ত্রাসীদের অতর্কিত হামলা

মীর আনোয়ার হোসেন টুটুল
বিএনপির জনসমাবেশে আসার পথে পুর্ব সত্রুতার জের ধরে একদল সন্ত্রাসী মোটরসাইকেল বহরে হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের হামলায় উৃপজেলা বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদকসহ অন্তত ৮ জন আহত হয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহতরা হচ্ছেন উৃপজেলা বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক এম এ রহমান, ওমর আব্দুল্লাহ, তুহিন, রুবেল, রাহিম ও মাহিমসহ ৮ জন। তাদরে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ শনিবার আহত উৃপজেলা বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক এম এ রহমান অভিযোগ করেন, গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে ছিল গোড়াই উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির জনসমাবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুর কালাম আজাদ সিদ্দিকী। সমাবেশকে সফল করতে কয়েক শতাধিক নেতাকর্মী মোটর সাইকেল বহর নিয়ে সভাস্থলে আসার পথে নাজিরপাড়া নামক স্থানে এলে জামান, মোশারফ, রাহিম, পাভেল, রাসেল, জাহিদ, সোহাগ, রিংকু সহ ২০-২৫ জনের অস্্রধারী একদল সন্ত্রাসী হাতে লাঠিসোঠা ও দেশীয় অস্্র নিয়ে আতর্কিত হামলা চালায়। হামলায় বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক এম এ রহমান, ওমর আব্দুল্লাহ, তুহিন, রুবেল, রাহিম ও মাহিমসহ সহ অন্তত ৮ জন আহত হয়। হামলার পর পরই সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে জামুর্কি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দুই গ্রুপের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছেন আহত বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক এম এ রহমান।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, গোড়াইতে হামলার ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে কাইতলা পশুর হাট নিয়ে গভীর ষড়যন্ত্র বিপাকে ইজারাদার সরকারের রাজস্ব হারানোর আশংকা

    ৭ মে ছিল মির্জাপুর গণহত্যা দিবস , কুমুদিনী পরিবার ও হাসপাতালে নানা আয়োজন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *