মির্জাপুরে ব্যারিষ্টার মইনুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মীর আনোয়ার হোসেন টুটুল
দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা প্রয়াত সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার জ্যেষ্ঠ পুত্র এবং সাবেক তত্তাবধায়ক সরকারের উপদেষ্টা ও ইংরেজী দৈনিক দি নিউনেশন পত্রিকার প্রকাশক ব্যারিষ্টার মইনুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের মির্জাপুরে পালিত হয়েছে। এ উপলক্ষে দৈনিক ইত্তেফাকের মির্জাপুর সংবাদদাতা এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুলের উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সকালে আলোচনা সভা এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুল কাদের মল্লিক, মো. জাকির হোসাইন, রীনা রানী গোষ্মামী, শেখ আবদুল ওয়াহাব, মো. আবু মোতালেব মিঞা, আব্দুল ওয়াহাব মিঞা, শামীমা খানম, মারুফ হোসেন, মো. আব্দুল হালিম মিয়া, লিপি রানী সাহা, শ্রী সজল মন্ডল, সঞ্জয় চন্দ্র সাহা, নীল কমল রাজবংশী, মো. শরিফুল আলম, মো. শাহরিয়ার শামীম ও মো. আজিজুল হকসহ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং কর্মচারীগন উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর প্রয়াত ব্যারিষ্টার মইনুল ইসলামের আত্তার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবু মোতালেব মিঞা।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *