মির্জাপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ভিটামিন এ ক্যাপসুল খেয়েছে ৫২ হাজার শিশু

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ভিটামিন ক্যাপসুল খেয়েছে ৫২ হাজার শিশু। আজ শনিবার মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং তিনটি এনজিওর মাধ্যমে মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের ৩৩৯ কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম জানান, সরকারি নির্দেশনায় মির্জাপুর উপজেলায় ৩৩৯ টি ক্যাম্পের মাধ্যমে (১২ মাস থেকে ৫৯ মাস) বয়সী ৪৬ হাজার শিশুকে লাল রঙের এবং (৬ মাস থেকে ১১ মাস) বয়সী ৬ হাজার ২০০শ শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। প্রতিটি ক্যাম্পে উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্্েরর চিকিৎসক, পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য উপকেন্দ্র ও স্বাস্থ্য সহকারীসহ স্বাস্থ্য কমপ্লেক্্েরর কর্মচারীগন নিরলস ভাবে কাজ করেছেন। উপজেলা নির্বাহী াফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার ভুমি ও পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেছেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে মেধা-বিজ্ঞান-উদ্বাভনী প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ

    মির্জাপুরে প্রধান শিক্ষকের মাতার মৃত্যুতে শোকসভা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *