মির্জাপুরে জুলাই-আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে ইউএনওর ঈদ সামগ্রী বিতরণ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে কোটা সংস্কার বৈষম্যবিরোধী আন্দোলনে ও ছাত্রজনতার অভ্যুত্থানে আহতদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম ঈদ সামগ্রী তুলে দিয়েছেন। আজ শনিবার (২৯ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আহত ও তাদের পরিবারে সদস্যদের বিনামুল্যে চিকিৎিসা সেবা কার্ডসহ ঈদ সামগ্রী তুলে দেন। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে দুধ, সেমাই, পোলার চাল, ছোলা, আটা, চিনি, তেল, কিসমিস, মোটা চালসহ বিভিন্ন সামগ্রী। এ সময় কাটা সংস্কার বৈষম্যবিরোধী আন্দোলনে ও ছাত্রজনতার অভ্যুত্থানে আহত ও তাদের পরিবারের সদস্য ছাড়াও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রাসনিক কর্মকর্তা মো. জুবদীল খান, সাংবাদিকদের মধ্যে মীর আনোয়ার হোসেন টুটুল, মো. নাজমুল ইসলাম, মো. শামসুল ইসলাম সহিদ, সোহেল মোহসীন শিপন, মো. হারুন অর রশিদ, জোবায়ের হোসেন ও সানোয়ার হোসেন সাইদীসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম বলেন, আমার মুল লক্ষ্য ও উদ্দ্যেশ্য হচ্ছে এই উপজেলার কোন অসহায় মানুষ যাতে ঈদের মধ্যে খাবারের জন্য আনন্দ থেকে বঞ্চিত না হয়। আমি আমার দায়িত্ব ও কর্তব্য থেকে সাদ্যমত চেষ্টা করে যাচ্ছি যাতে সমাজের অসহায় পরিবারগুলোও ঈদে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে দিতে পারেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে প্রধান শিক্ষকের মাতার মৃত্যুতে শোকসভা

    মির্জাপুরে সাংবাদিক জাহাঙ্গীরের মাতা জাহিরন নেছার ইন্তোকল

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *