মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ঈদ উপলক্ষে পৌরসভার রাস্তায় যানজট নিরসনের জন্য পুলিশ ও কমিউনিটি পুলিশের পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম ব্যতিক্রমী উদ্যোগে ট্রাফিক পুলিশের মত দায়িত্ব পালন করছেন। আজ শনিবার বিকেলে তিনি পৌরসভার পুরাতন বাস স্টেশন এলাকায় এ দায়িত্ব পালন করেন। এ সময় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেনের প্রতিনিধি পুলিশের উপপরিদর্শক রুবেল হোসেন, কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ, পৌরসভার সাবেক কাউন্সিলর ও মির্জাপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলী আযম সিদ্দিকী, সভাপতি মো. গোলাম পারুক সিদ্দিকীসহ বেশ কয়েকজন গণমাধ্যমর্কী উপস্থিত ছিলেন।
উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম বলেন, যানজট মুক্ত ও পরিচ্ছন্ন পৌরসভা গঠনের লক্ষে পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিনার ভুমি মাসুদুর রহমান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বাজার বণিক সমিতির সদস্যগন কাজ করে যাচ্ছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও আমি নিয়মিত ভাবে মনিটরিং করে যাচ্ছি যাতে ঈদের আগে ও পরে যানজটের কবলে পরে পৌরবাসির ভোগান্তির সৃষ্টি না হয়।







