মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ১ লা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনের লক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি ছিলেন মির্জাপুর উজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কহিনুর ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মনিরুল সাজ রিজন, প্রাণীসম্পদ কর্মকর্তা শুভাষিশ কর্মকার, কৃষি কর্মকর্তা মাকসুদা খানম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা ও ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম প্রমুখ।







