মির্জাপুরে চমৎকার ও শান্তিপুর্ন পরিবেশে এসএসসি পরীক্ষা, শিক্ষার্থী-অভিভাবক উচ্ছসিত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষার প্রথম দিনে চমৎকার ও শান্তিপুর্ন পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা অফিস ও পরীক্ষার কাজে নিয়োজিত শিক্ষকদের যৌথ প্রচেষ্টায় অত্যান্ত সুন্দর পরিবেশে পাঁচটি কেন্দ্র ও দুটি ভ্যেনুতে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র পরিদর্শনে এসে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও এসএসসি পরীক্ষা-২০২৫ এর পরিচালনা কমিটির সভাপতি এ বি এম আরিফুল ইসলাম, এসিল্যান্ড মাসুদুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মো. ইসতিয়াক ইকবাল হিমেল, জেলা মাধ্যমিক শিক্ষক অফিসার রেবেকা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী ও মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশরাফ হোসেন সন্তোষ প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মির্জাপুর ক্যাডেট কলেজ, জামুর্কী এন এস এ জে উচ্চ বিদ্যালয়, বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয়, মির্জাপুর আফাজ উদ্দিন সিনিয়র দাখির মাদ্রাসা এবং মির্জাপুর সরকারী এস কে পাইলট উচ্চ বিদ্যালয় এই ৭টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল শাখার শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর মির্জাপুর উপজেলায় ৫১ টি মাধ্যমিক স্কুল থেকে ৫০৫৯ জন, বিভিন্ন কারিগরী স্কুল শাখা (ভোকেশনাল শাখা) থেকে ৪০১ জন এবং ১৪ টি দাখিল মাদ্রাসা থেকে ২৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। সব কেন্দ্র মিলে প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা ছিল ৬১ জন।
এ ব্যাপারে কেন্দ্র সচিব ও মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান বলেন, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও এসএসসি পরীক্ষা-২০২৫ এর পরিচালনা কমিটির সভাপতি এ বি এম আরিফুল ইসলাম, ট্যাক অফিসার, সহকারী কেন্দ্র সচিব, হল সুপার, সহকারী হল সুপার, কক্ষ পরিদর্শকসহ প্রশাসনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রে অত্যান্ত সুন্দর ও শান্তিপুর্ন পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও এসএসসি পরীক্ষা-২০২৫ এর পরিচালনা কমিটির সভাপতি এ বি এম আরিফুল ইসলাম বলেন, জেলা প্রশাসক শরীফা হকের নির্দেশনা, সাবির্ক সহযোগিতা ও পরামর্শে মির্জাপুর উপজেলার শিক্ষকদের অক্লান্ত শ্রমের ফলে অত্যান্ত সুন্দর পরিবেশে মির্জাপুর উপজেলার প্রতিটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে শান্তিপুর্ন পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভাল পরিবেশে পরীক্ষা দিতে পেরে শিক্ষার্থী ও অভিভাবকগন উচ্ছসিত।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে প্রধান শিক্ষকের মাতার মৃত্যুতে শোকসভা

    মির্জাপুরে সাংবাদিক জাহাঙ্গীরের মাতা জাহিরন নেছার ইন্তোকল

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *