মীর আনোয়ার হোসেন টুটুল
প্রাইম এশিয়া বিশ^বিদ্যালয়ের ২০২৫ ব্যাচের টেক্্রটাইল বিভাগের ছাত্র ও বেসরকারী বিশ^বিদ্যালয় শাখা ছাত্র দলের নেতা এবং জুলাই-আগস্ট আন্দোলনের অকোতভয় সৈনিক জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে টাঙ্গাইলের মির্জাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা কলেজ ক্যাম্পাসে উপজেলা ছাত্রদল এ মানববন্ধন কর্মসুচীর আয়োজন করে। মানব বন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদলের নেতা হাবিবুর রহমান হাবিব সিকদার, আরিফুল রহমান স্বপন এবং ফারহান আজাদ মুগ্ধ সিদ্দিকী প্রমুখ। সভাপতিত্ব করেন ছাত্রদলের নেতা মারুফ ইসলাম।







