মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয় (বিএনবি উচ্চ বিদ্যালয়) এর এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি সাবেক এজিএস, বিআরডিবির সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম ফরিদকে ম্যানেজিং কমিটির প্রথম সভায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার (২৩ এপ্রিল) বিদ্যালয় কতৃপক্ষ এডহক কমিটির প্রথম সভায় সভাপতিকে সংবর্ধনাসহ এলাকার সুধীজনদের নিয়ে বিদ্যালয়ৈর সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানউন্নয়নে মতবিনিময় সভার আয়োজন করে। শুরুতেই বিদ্যালয় কতৃপক্ষ এবং এলাকাবাসির পক্ষ থেকে সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম ফরিদকে ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা দেওয়া হয়। এরপর শিক্ষক মিলনায়তনে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানউন্নয়নে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন, নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম ফরিদ, সাবেক প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. রানাশাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান আতিক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বংশাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমজাদ হোসেন, সহসভাপতি ও ভাওড়া উচ্চ মাধ্যমিক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহকারি শিক্ষক মো. আবু মোতালেব মিঞা, সাবেক সহকারী ভুমিকর্মকর্তা মো. নজরুল ইসলাম, ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম, বিএনপি নেতা মো. সাজ্জাত হোসেন, ভাতগ্রাম ইউনিয়ন যুবদলের নেতা আরাফাত রহমান অনিক ও ছাত্র দলের সাবেক সভাপতি মো. ফরিদ মিয়া প্রমুখ।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম ফরিদ বলেন, বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয় (বিএনবি উচ্চ বিদ্যালয়) একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এর অনেক সুমান ও ক্যাতি রয়েছে। এই সুনাম ও খ্যাতিকে ধরে রাখার জন্য বিদ্যালয় কতৃপক্ষ ও এলাকাবাসি আমাকে সভাপতি মনোনীত করেছেন। আমি প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকাবাসিসহ অভিভাবকদের সঙ্গে পরামর্শ ও সমন্ময় করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নসহ শিক্ষার মান্নউন্নয়ন চেষ্টা করবো ।







