বাংলা নিউজ
Sunday, April 19, 2026
Home Blog Page 36

মির্জাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ পদক পেলেন ৮ গুনী ব্যক্তি ও এক শিক্ষা প্রতিষ্ঠান

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে পুরষ্কার পেলেন ৮ গুণী ব্যক্তি ও এক শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমান শিক্ষা বান্ধব সরকার ও প্রধানমন্ত্রীর ঘোষিত স্মাট বাংলাদেশ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান পরিবর্তন, শিশুদের ঝড়েপরা রোধ, শ্রেণী পাঠদান ও দক্ষ ব্যবস্থাপনা, নিয়ম-শৃঙ্খলা, খেলাধূলা ও সাংস্কৃতিকচর্চা, পরীক্ষার সার্বিক ফলাফলসহ বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটি এ বছর এ পদক দিয়েছেন। বিভিন্ন ক্যাটাগরিতে পদক পেয়েছেন দুই জন প্রধান শিক্ষক, দুই জন সহকারি শিক্ষক, একজন সহকারি উপজেলা শিক্ষা অফিসার, একজন দক্ষ কাব লিডার, একজন দক্ষ এসএমসির সভাপতি, একজন অফিস সহায়ক এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজ সোমবার (১১ সেপ্টেম্বর) মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা শিক্ষা অফিসার মো. শরীফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা প্রাথমিক পদক বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন জানিয়েছেন, ২০২৩ সালের জাতীয় শিক্ষা সপ্তাহের পদকপ্রাপ্ত শ্রেষ্ঠ গুণী ব্যক্তিরা হলেন, মো. আজিজুর রহমান জুয়েল, প্রধান শিক্ষক, বরটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোছা. সরফুননেছা খানম, প্রধান শিক্ষিকা পুষ্টকামুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মি. রতন সরকার, সহকারি শিক্ষক, গোড়াই দক্ষিণ নাজিরপাড়া মীর সাদত হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আঞ্জুমানয়ারা আক্তার, সহকারি শিক্ষক, মহেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ কাব লিডার রীনা রায়, প্রধান শিক্ষক, সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এসএমসির সভাপতি মো. লাল মিয়া, বাঁশতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মালেক, উপজেলা শিক্ষা অফিস মির্জাপুর এবং শ্রেষ্ঠ বিদ্যালয় হচ্ছে জামুর্কি ইউনিয়নের উফুলকী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ ব্যাপারে জাতীয় সপ্তাহে শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত ও প্রধান শিক্ষখ মো. আজিজুর রহমান জুয়েল ও সহকারি শিক্ষিকা আঞ্জুমানয়ারা আক্তার বলেন, এই পদক পাওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য আরও অনেকগুন বাড়িয়ে দিয়েছে। আমরা শিক্ষার মানউন্নয়নে স্থানীয় এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, এসএমসির সকল সদস্য এবং অভিভাবকদের সঙ্গে পরামর্শ ও সহযোগিতা নিয়ে কাজ করতে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক পদক বাছাই কমিটির সভাপতি শাকিলা বিনতে মতিন বলেন, মির্জাপুর উপজেলা একটি গুরুত্বপুর্ন উপজেলা। শিক্ষার জন্য এই উপজেলার শিক্ষকগন অত্যান্ত আন্তরিক ও ন্যায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে থাকেন। যারা এ বছর শিক্ষা পদক পেয়েছেন তারা সত্যিকার ভাবেই শিক্ষার জন্য কাজ করেন। অনেক যাচাই বাছাই করে তাদের মনোনীত করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের আন্তরিক ও অভিনন্দন।

মির্জাপুরে তৃণমুলের ৩২০ জন দলীয় নেতাকে মুজিব কোর্ট উপহার দিলেন এমপি শুভ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামীলীগের তৃনমুলের ১৬ টি সাংগঠনিক ইউনিটের ৩২০ জন ত্যাগী নেতাকে ৩২০ টি মুজিব কোর্ট উপহার দিয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপি। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মির্জাপুর উপজেলা সদরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ অডিটোরিয়ামে এ উপলক্ষে ১৬ টি সাংগঠনিক ইউনিটের দলীয় নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খান আহমেদ শুভ এমপি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এড. মোশারফ হোসেন মনি, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুর রহমান শহিদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, মো. সিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি- সম্পাদক। পরে খান আহমেদ শুভ এমপি তৃনমুলের ৩২০ জন নেতাকর্মীদের হাতে মুজিব কোর্ট তুলে দেন। ইতিপুর্বেও উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের ১২০ জন নেতাকর্মীকে মুজিব কোর্ট উপহার দিয়েছেন।

মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে ১২০৭ ও ১২০৮ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের সহযোগিতায় ১২০৭ এবং ১২০৮ তম স্কাউটিং বিষয়ক এক দিনের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন হয়েছে। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা শাখার কর্মকর্তাদেও সার্বিক দিক নির্দেশনায় বাংলাদেশ স্স্কউঁস মির্জাপুর উজেলা শাখার আয়োজনে মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তন এবং দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয় এই দুইটি ভ্যেনুতে উৎসব মুখর পরিবেশে ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন কোর্সে মির্জাপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষখ, সহকারি প্রধান শিক্ষকসহ শতাধিক স্কাউটস শিক্ষক কোর্সে অংশ গ্রহন করেন। সকালে দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওরিয়েন্টেশন কোর্সের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উপজেলা শাখার সভাপতি শাকিলা বিনতে মতিন। এ সময় বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক মো. আব্দুল জাব্বার, বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উপজেলা শাখার কমিশনার মো. খোরশেদ আলম ও সাধারন সম্পাদক মো. আজাহারুল ইসলামসহ নতুন কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।
এদিকে দুইটি ভ্যেনুতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চল, টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলা শাখার জেবুন্নেছা বেগম, আব্দুল মজিদ মিয়া, মো. জসিম উদ্দিন, রীনা রায়, কমলা সরকার, ইউনুছ আলী খান, রফিকুল ইসলাম ভুইয়া এবং মো. ইউনুছ প্রমুখ। পরে কোর্স শেষে প্রশিক্ষার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

মির্জাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বিশেষ প্রতিবেদক
টাঙ্গাইলের মির্জাপুরে আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মির্জাপুর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান নতুন ভাবে ঢেলে সাজানোর প্রত্যয় করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার মো. শরীফ উদ্দিন প্রমুখ।

মির্জাপুরে অসহায় ও দুস্থ্যরা পেল হুইল চেয়ার ও নগদ টাকা

বিশেষ প্রতিবেদক
টাঙ্গাইলের মির্জাপুরে বেসরকারী একটি স্বেচ্ছাসেবী সংস্থা মানবতায় আমরা সংগঠনের উদ্যোগে সমাজের অসহায় ও দুস্থ্যদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে। আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী এলাকায় সংগঠনের নিজস্ব বাগান বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান ও হংকং শাখা আওয়ামীলীগের সভাপতি এবং মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শিল্পপতি মো. আবুল কালাম আজাদ লিটন। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, ভাওড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আমজাদ হোসেন, জামুর্কি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড. ইলিয়াজ মিয়া, গোড়াই ইউনিয়ন (পশ্চিম) আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় ও দুস্থ্যদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।

মির্জাপুরে কক্ষ পরিদর্শককে পিটিয়েছে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের পরীক্ষার্থীরা

মীর আনোয়ার হোসেন টুটুল
পরীক্ষা চলাকালিন কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা সরকারি নিষেধ অমান্য করে টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের কয়েকজন পরীক্ষার্থী ও বহিরাগতরা একদল সন্ত্রাসী মিলে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ঢুকে কক্ষ পরিদর্শক (প্রভাষককে) পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার অসহায় ঐ প্রভাষক পুলিশের বিরুদ্ধে নিরব দর্শকের ভুমিকার অভিযোগ করেছেন। ঘটনার পর পরীক্ষা কেন্দ্রে ডিউটি দিতে আসা কক্ষ পরিদর্শকদের মধ্যে আতংক ও তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। আগামী পরীক্ষা থেকে কেন্দ্রে ডিউটি দিবে না বলে বিভিন্ন কলেজের প্রভাষকরা জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের মির্জাপুর এস কে (সদয় কৃষ্ণ) সরকারি উচ্চ বিদ্যালয় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে এ অমানবিক ঘটনা ঘটেছে।
হামলার শিকার ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মুহাম্মদ নাহিদ আফসার অভিযোগ করেন, আজ বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ছিল উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন পরীক্ষা। তিনি মির্জাপুর এস কে পাইলট (সদয় কৃষ্ণ) সরকারি উচ্চ বিদ্যালয় এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ৫ নম্বর কক্ষে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। দুপুর একটার দিকে পরীক্ষা শেষে হওয়ার পুর্ব মুহর্তে তিনি খাতা জমা দেওয়ার জন্য বের হলে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের কয়েকজন পরীক্ষার্থী ও তাদের সহযোগি বহিরাগরা মিলে তার উপর হামলা চালায়। তার পাশেই পুলিশ থাকলেও প্রয়োজনীয় কোন ব্যবস্থা নেয়নি। হামলা চালিয়ে সন্ত্রাসীরা দ্রুত সটকে পরে। কেন তাকে পিটিয়েছে তিনি বুঝতে পারছেন না। তিনি এই ঘটনা কেন্দ্র সচিব ও ভারতেশ^রী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরীকে জানান।
এ দিকে এই ঘটনা ভারতেশ^রী হোমস, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও শহীদ ভাবনী প্রসাদ সাহা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রের প্রভাষক (কক্ষ পরিদর্শক) মধ্যে ছড়িয়ে পরলে তীব্র উত্তেজনা ও ক্ষোভ দেখা দেয়। এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা আগামী পরীক্ষা থেকে ডিউটি পালন করবে না বলে জানিয়েছে।
অপর দিকে তিনটি কলেজের অধ্যক্ষ অভিযোগ করেন, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের শিক্ষার্থীরা বিগত দিনেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তাদের কোন বিচার হয়নি। বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষার্থী ও শিক্ষকগন নিরাপত্তাহীনতার মধ্যে ভোগের। এ বিষয়ে কঠোর শাস্তির দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে কেন্দ্র সচিব ও ভারতেশ^রী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে পরীক্ষা চলাকালিন ১৪৪ ধারা সরকারি আইন অমান্য করে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের কয়েকজন পরীক্ষার্থী ও তাদের সহযোগি বহিরাগরা মিলে একজন নিরীহ কক্ষ পরির্দশের উপর অন্যায় ভাবে হামলা চালিয়েছে। পাশেই পুলিশ ছিল। কিন্ত তারা এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহন করেনি। এটা খুবই দুঃখ জনক। এটা কখনো মেনে নেওয়া হবে না। তিনি ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছেন। তিনি লিখিত আকারে অভিযোগ দেবেন বলে উল্লেখ করেন।
এ ব্যাপানে মির্জাপুর থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার বলেন, এখন পর্যন্ত লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

মির্জাপুরে রাস্তাঘাট ডুবে বিভিন্ন এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন দুর্ভোগ চরমে

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে পৌরসভা ও আট ইউনিয়নের বিভিন্ন এলাকায় দুই লক্ষাধিক মানুষ পানি বন্ধি হয়ে পরেছে। মানুষের দুর্ভোগ বেড়েছে। বন্যা কবলিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে পরেছে। রাস্তাঘাট ডুবে বিভিন্ন এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন। যোগাযোগের জন্য ছাত্রছাত্রীরা নৌকায় ঝুঁকির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করছে বলে ভুক্তভোগিরা জানিয়েছেন। উপজেলা প্রকৌশলী মো. আরিফুর জানিয়েছেন, বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্থ্য রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার ও ব্রিজ কালভার্টের তালিকা হচ্ছে।
আজ সোমবার (৪ সেপ্টেম্বর) জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এ মতিন বলেন, বন্যার পানির কারনে উপজেলার কদিমধল্যা-বরাটি রাস্তা, শুভুল্যা-বরাটি রাস্তা, আছিমতলা-উফুলকী রাস্তা ডুবে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে এলাকার লোকজন চরম বিপাকে পরেছেন। পাহাড়পুর-বুধিরপাড়া, ভাওড়া-কামারপাড়া রাস্তা, ফতেপুর-বাসাইল রাস্তা, মহেড়া-বিলপাড়া রাস্তাসহ বেশ কয়েকটি রাস্তা ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পুষ্টকামুরী উত্তরপাড়া গ্রামের বাসিন্দারের মধ্যে মাসুম পারভেজ, সহিদসহ একাধিক ভুক্তযোগি অভিযোগ করেছেন ২০-২৫ দিন ধরে পানি বন্ধি জীবন যাপন করলেও আজ পর্যন্ত সরকারী ও বেসরকারী ভাবে তারা কোন ত্রান সহযোগিতা পাচ্ছে না। ফলে পরিবার পরিজন নিয়ে পরেছেন বিপাকে
বন্যা কবলিত বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দুর্ভোগের এমন চিত্রই পাওয়া গেছে। উপজেলা শিক্ষা অফিস সুত্র জানায়, একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নে সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৭০ টি, মাধ্যমিক বিদ্যালয় ৫৫ টি, নিম্ম মাধ্যমিক বিদ্যালয় তিনটি, কলেজ ১০ টি ও দাখিল মাদ্রাসা ১৪ টি রয়েছে। মির্জাপুরে বংশাই ও লৌহজং নদীর পানি বাড়তে থাকায় ফতেপুর, মহেড়া, জামুর্কি, বানাইল, ওয়ার্শি, আনাইতারা, বহুরিয়া ও লতিফপুর ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষ এখন পানি বন্ধি এবং বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান পানি রয়েছে। পৌরসভার আলহাজ শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজ, গোড়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইচাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজ, কদিমধল্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়, আগধল্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়, সিবিসি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঘুগি সরকারী প্রাথমিক বিদ্যালয়, মারিশনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাটরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, উফুলকী সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ অন্তত ৫০ টি সরকারী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্যা কবলিত।
ভাতগ্রাম ইউনিয়নের সিবিএ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উর্মিলা পাল ও বন্ধ্য কাওয়ালজানি খাদেম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও মির্জাপুরে বন্যা পরিস্থিতির কারনে শিক্ষক ও শিক্ষার্থীগন পরেছে চরম বিপাকে। ঝুঁকি নিয়ে তারা বিভিন্ন বাড়ির আঙ্গিনায় পাঠদান করছেন। লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, বন্যার পানিতে ভাঙ্গনের ফলে ঘরবাড়ি, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শরীফ উদ্দিন বলেন, ১৭০ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অর্ধশতাধিক বিদ্যালয়ের মাঠসহ আংশিক বন্যা কবলিত হয়েছে। শিক্ষা অফিস থেকে কর্মকর্তাগন এবং শিক্ষকদের সমন্ময়ে প্রতিষ্ঠানে পাঠদান চালিয়ে যাওয়ার চেষ্টা চলছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৫-২০ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও এর আশাপাশে পানি উঠেছে। সব শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত পাঠদান চলছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, পানি বৃদ্ধির ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি রয়েছে এবং বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। উপজেলা প্রশাসন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ খবর নেওয়া হচ্ছে কোন শিক্ষক-শিক্ষার্থী যেন সমস্যার সম্মুখীন না হয়।

মির্জাপুরে ভোট কেন্দ্র পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসন-ইউএনও

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছেন। সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে নির্বাচন গ্রহনের লক্ষে মির্জাপুর উপজেলা প্রশাসন এবং নির্বাচন অফিস নানা উদ্যোগ গ্রহন করেছেন বলে জানিয়েছেন। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুর রহীম সুজন ও উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন মির্জাপুর পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় এসিল্যান্ড সুচী রানী সাহা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোসাম্মত শরিফা বেগম উপস্থিত ছিলেন।
মির্জাপুর উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায় জানায়, দ্বাদশ মহান জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তাদের সকল প্রকার প্রস্তুতি রয়েছে। এই নির্বাচনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১২৭ টি। মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ৯১৯ জন। ২০১৮ সালে ভোট কেন্দ্র ছিল ১১৩ টি এবং ২০২১ সালের উপনির্বাচনে ভোট কেন্দ্র ছিল ১২১ টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রে বেড়েছে ৬ টি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনততে মতিন এবং নির্বাচন কর্মকর্তা মোসাম্মদ শরিফা বেগম বলেন, দ্বাদশ মহান জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে গ্রহনের লক্ষে প্রশাসন থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহন করা হচ্ছে।

মির্জাপুরে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল মিছিল ও সমাবেশ

মীর আনোয়ার হোসেন টুটুল
বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শনিবার (২ সেপ্টেম্বর) টাঙ্গাইলের মির্জাপুরে বিশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মির্জাপুর পৌরসভা এবং উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী।
দুপুর বারটার দিকে বিশাল একটি মিছিল মির্জাপুর বাইপাস থেকে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সমানে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি এড, ফরহাদ ইকবাল, সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান শাহীন, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ, সাধারন সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সহসভাপতি ডি এম শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ডি এম মহসিন এবং আলী আজম সিদ্দিকী প্রমুখ।

মির্জাপুরে প্রিয় শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয় ও চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বলাখাল যোগেন্দ্র নারায়ন উচ্চ বিদ্যালয়ের সকলের প্রিয় সাবেক ক্রীড়া শিক্ষক বীর মুক্তিযোদ্ধা বাবু সুভাষ চন্দ্র সরকার (৬৮) কে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় মর্যাদায় নিজ বাড়িতে সমাহিত করা হয়েছে। মির্জাপুর উপজেলার ৮ নং ভাতগ্রাম ইউনিয়নের বরাটী গ্রামে তার বাড়ি। আজ শনিবার (২ সেপ্টেম্বর) ভোরে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি দুই ভাই, স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ গুনগ্রাহী রেখে গেছেন। প্রিয় শিক্ষকের মৃত্যুতে এলাকায় মোকের ছায়া নেমে এসেছে।
আজ শনিবার (২ সেপ্টেম্বর) বেলা এগাটায় বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তাকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি শাকিলা বিনতে মতিন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুচী রানী সাহা, বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা কাজী মো. শাজাহান আলী, প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল, বীর মুক্তিযোদ্ধা মো. নাইম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান মিয়া, বীল মুক্তিযোদ্ধা মো. সিদ্দিক হোসেন, ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী ও সাবেক প্রধান প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন মল্লিকসহ তার পরিবারের সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে প্রিয় শিক্ষক বাবু সভাষ চন্দ্র সরকারের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এড মোশারফ হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ^াস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ ও সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত।