বাংলা নিউজ
Sunday, April 19, 2026
Home Blog Page 37

মির্জাপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আউটলেট শাখার উদ্ধোধন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আউটলেট এজেন্ট ব্যাংকিং শাখার উদ্ধোধন করা হয়েছে। গতকাল বুধবার (৩০ আগন্ট) উপজেলার টাকিয়া কদমা বাজারে উৎসব মুখর পরিবেশে এ শাখার উদ্ধোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হংকং শাখার আওয়ামীলীগের সভাপতি ও মির্জাপুর উপজেলা সহসভাপতি শিল্পপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ লিটন এবং উদ্ধোধক ছিলেন উপজেলা পরিষদেও বাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের মির্জাপুর শাখার ফাস্ট এসিস্টান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখার প্রধান মো. আব্দুল্লাহ আল আসাদ।
এ সময় হেল্প কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের নিবাহী পরিচারক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আউটলেট এজেন্ট ব্যাংকিং টাকিয়া কদমা বাজার শাখার স্বত্বাধিকারী মো. সুরুজ আল মামুন, তরফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নাজিম মোল্লা, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, টাকিয়া কদমা বাজার কেন্দ্রীয় মসজিদেও সভাপতি হাজী আ. সামাদ, সমাজ সেবক মান্নান সিকদার, মো. মান্না মিয়া, বেলাল সিকদার ছাসেক দেওয়ান প্রমুখ।

মির্জাপুরে জুয়েলারীতে ৪৫ ভরি স্বর্ন চুরির ঘটনায় পাঁচ দিনেও অপরাধীরা গ্রেফতার হয়নি উদ্ধার হয়নি স্বর্ন

মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সদরের কালিবাড়ি রোডের মহামায়া মার্কেটের শায়মা জুয়েলারীতে দুঃসাহসিক চুরির ঘটনার পাঁচ দিন পরও উদ্ধার হয়নি লুন্ঠিত স্বর্ন। গ্রেফতার হয়নি কোন অপরাধী। এ নিয়ে স্বর্ন ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পরেছে। সংঘবদ্ধ চোরের দল মার্কেটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে জুয়েলারীর তালা ও লকার ভেঙ্গে ৪৫ ভরি স্বর্ন লুট করে নিয়ে যায়। ৪৫ ভরি স্বনের দাম প্রায় অর্ধ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) মহামায়া মার্কেটের শায়মা জুযেলালীর মালিক মোহাম্মদ দুলাল মিয়া জানন, গত শনিবার (২৬ আগস্ট) উপজেলা সদরের সকল জুয়েলারীর দোকানসহ ঐ মার্কেট বন্ধ ছিল। গতকাল রবিবার সকালে দোকানের মালিক ও কর্মচারীগন জুয়েলারীতে এসে দেখেঝন মার্কেটের সামনের কলাপসিকলেল তালা ভাঙ্গা। পরে ভিতরে ঢুকে দেখেন শায়মা জুয়েলীর তালা ভেঙ্গে সংঘবদ্ধ চোরের দল লকার ভেঙ্গে থরে থরে সাজানো ৪৫ ভরি স্বর্ন লুটে নিয়ে গেছে। দোকানের ভিতরে দুইটি সিসি ক্যামেরা থাকলেও চোরের দল কাল কাপড় দিয়ে ঢেকে রাখে। ঘটনার পর তারা পুলিশকে খবর দেয়।
এদিকে এই চুরির ঘটনা সকালে জানাজানি হলে জুয়েলীর দোকানের ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পরে। খবর পেয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর) সার্কেল এএসএম আবু মনসুর মুসা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি সাবেক ভিপি গোলাম ফারুক সিদ্দিকী, সাধারণ সম্পাদক ও পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আলী আযম সিদ্দিকী, জুয়েলালীর মালিক সমিতির সভাপতি প্রফুল্ল কর্মকার এবং সাধারণ সম্পাদক মো. শহিদ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, চুরির ঘটনায় নিয়মিত অভিযোগ হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি ইউনিট তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের সনাক্ত ও ধরতে এবং চুরি হওয়া স্বর্ন উদ্ধারে মাঠে কাজ করছেন।

মির্জাপুরে ১৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রাইভেটকারসহ দুই ভুয়া র‌্যাব গ্রেফতার

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে র‌্যাব পরিচয়ে ব্যবসায়ীকে জিম্মি করে ১৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার ৬ দিন পর প্রাইভেটকারসহ দুই ভুয়া র‌্যাব সদস্যকে েেগ্রফতার হয়েছে। আজ মঙ্গলবার (২৯ আগস্ট) টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন। গ্রেফতারকৃত ভুয়া র‌্যাব সদস্যলা ময়মনসিংহ জেলার কতোয়ালী থানার আইয়ুব আলী ছেলে সফর উদ্দিন ওরফে মুন্না (২২) এবং কুমিল্লা জেলার হোমনা উপজেলার দরিগাও গ্রামের মোশারফ হোসেনের চেলে মামীম হোসেন ওরফে সবুজ (৩৩)। মুন্নাকে ময়মনসিংহ এবং সবুজকে সাতক্ষিরা থেকে ছিনতাউকৃত প্রাইভেটকার, এক লাখ টাকা, একটি মোটর সাইকেল ও বেশ কিছু অস্্রসহ গ্রেফতার করে মির্জাপুর থানা পুলিশ এবং ডিবি পুলিশের একটি চৌকুস দল। গত ২২ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভুল্লা নামক স্থানে এ ঘটনা ঘটেচিল। ব্যবসায়ী হেলাল মোল্লার বাড়ি মহেড়া ইউনিয়নের গবড়া গ্রামে।
আজ মঙ্গলবার (২৯ আগস্ট) সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার উল্লেখ করেন, গত ২২ আগস্ট ব্যবসায়ী হেলাল মোল্লা মির্জাপুর উপজেলা সদরের কলেজ রোডের সোনালী ব্যাংক থেকে ১৯ লাখ টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলন করে একটি বাগে ভর্তি করে মির্জাপুর বংশাই রোডের বাইপাস যান। সেখান থেকে টাঙ্গাইলগামী একটি বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাসে নাটিয়াপাড়া যাওয়ার জন্য উঠেন। বাসটি কুরনি যাওয়ার পর একটি সাদা প্রাইভেটকার বাসটিকে অভার টেক করে শুভুল্লা নামক স্থানে গিয়ে বাসকে ব্যারিকেট দেয়। প্রাইভেটকার থেকে ৪/৫ জন লোক র‌্যাবের পোষাক ও সাথে হ্যান্ডকাপসহ নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে ব্যবসায়ী হেলাল মোল্লাকে জিম্মি করে টাকা ভর্তি ব্যাগসহ প্রাইভেটকারে উঠান। হেলাল মোল্লাকে মারপিট করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামুর্কি এলাকায় রাস্তার পাশে ফেলে দিয়ে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়।
এদিকে ঘটনার পর গত ২৩ আগস্ট হেলাল মোল্লা স্থানীয় লোকজনের সহায়তায় মির্জাপুর থানায় এসে মামলা দায়ের করেন। ঘটনার পর টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর) সার্কেল এ এস এম আবু মনসুর মুসা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, পুলিশ কর্মকর্তা আবুল বাশার মোল্লা, মো. মজিবুর রহমান, র‌্যাব-১২ টাঙ্গাইল এবং টাঙ্গাইলের ডিবি পুলিশের একটি চৌকুস দল মির্জাুপর কলেজ রোডের সোনালী ব্যাংক শাখা পরিদর্শন করেন। পুলিশ কর্মকর্তাগন ব্যাংকের কর্মকর্তা, নিরাপত্তা কর্মচারী এবং টাকা খোয়া যাওয়া ব্যবসায়ী হেলাল মোল্লা এবং তার ভাই প্রাবসি ইয়াকুব মোল্লার সঙ্গে কথা বলেন। অপরাধীদের সনাক্ত এবং টাকা উদ্ধারে সোনালী ব্যাংক এবং তার আশপাশের এলাকার ভিডিও ফুটেজ সংগ্রহ করেন।
এদিকে মামলার সুত্র এবং ভিডিও ফুটেজ সংগ্রহের পর ভুয়া র‌্যাব সদস্যদের গ্রেফতারে মাঠে নামে মির্জাপুর ও টাঙ্গাইল জেরা পুলিশ, ডিবি পুলিশ , সিআইড এবং র‌্যাব সদস্য। তথ্য প্রুক্তি ব্যবহার করে গতকার সোমবার ছিনতাইয়ের হোতা ভুয়া র‌্যাব সদস্য মুন্নাকে ময়মনসিংহ এবং সবুজকে সাতক্ষিরা থেকে গ্রেফতার করা হয। উদ্ধার করা হয় ছিনতাইকৃত প্রাইভেটকার। ছিনতাইকৃত ১৯ লাখ টাকা উদ্ধার হয়নি।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, পুরিশ সুপার মহোদয়ের সঠিক দিক নির্দেশনায় অপরাধীদের গেগ্রফতার করা সম্ভব হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে মাঠে কাজ করছেন পুলিশ।

মির্জাপুরে কালিবাড়ি রোডে শায়মা জুয়েলারীতে তালা ও লকার ভেঙ্গে ৪৫ ভরি স্বর্ন লুট

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সদরের কালিবাড়ি রোডের মহামায়া মার্কেটের শায়মা জুয়েলারীতে দুঃসাহসিক চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরের দল মার্কেটের সামনে কলাপসিকলের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে জুয়েলারীর তালা ও লকার ভেঙ্গে ৪৫ ভরি স্বর্ন লুট করে নিয়ে যায় বলে জুয়েলারীর মালিক অভিযোগ করেছে। ৪৫ ভরি স্বনের দাম প্রায় অর্ধ কোটি টাকা। ঘটনার পর স্বর্ন ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পরেছে। গতকাল শনিবার (২৬ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে এ চুরির ঘটনা ঘটেছে।
আজ রবিবার (২৭ আগস্ট) মহামায়া মার্কেটের শায়মা জুযেলালীর মারিক মোহাম্মদ দুলাল মিয়া জানান, গত শুক্রবার ব্যবসা শেষে জুয়েলারী বন্ধ করে বাড়ি চলে যান। গতকাল শনিবার (২৬ আগস্ট) উপজেলা সদরের সকল জুয়েলারীর দোকানসহ ঐ মার্কেট বন্ধ ছিল। আজ রবিবার সকালে দোকানের মালিক ও কর্মচারীগন জুয়েলারীতে এসে দেখেঝন মার্কেটের সামনের কলাপসিকলেল তালা ভাঙ্গা। পরে ভিতরে ঢুকে দেখেন শায়মা জুয়েলীর তালা ভেঙ্গে সংঘবদ্ধ চোরের দল লকার ভেঙ্গে থরে থরে সাজানো ৪৫ ভরি স্বর্ন লুটে নিয়ে গেছে। দোকানের ভিতরে দুইটি সিসি ক্যামেরা থাকলেও চোরের দল কাল কাপড় দিয়ে ঢেকে রেখেছে। পরে তারা পুলিশকে খবর দেয়।
এদিকে এই চুরির ঘটনা সকালে জানাজানি হলে জুয়েলীর দোকানের ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পরে। খবর পেয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর) সার্কেল এএসএম আবু মনসুর মুসা, মির্জাপুর থানার অপিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি সাবেক ভিপি গোলাম ফারুক সিদ্দিকী, সাধারণ সম্পাদক ও পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আলী আযম সিদ্দিকী, জুয়েলালীর মালিক সমিতির সভাপতি প্রফুল্ল কর্মকার এবং সাধারণ সম্পাদক মো. শহিদ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানায় যোগাযোগ করা হলে ডিউটি ফফিসার বলেন, শায়মা জুয়েলারীতে চুরির ঘটনায় জুয়েলালীর মালিক মোহাম্মদ দুলাল মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, চুরির ঘটনায় নিয়মিত অভিযোগ হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি ইউনিট তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের সনাক্ত এবং লুট হওয়া স্বর্ন উদ্ধারে মাঠে কাজ করছেন।

বিএনপিকে ক্ষমতায় যেতে হলে নির্বাচনের মাধ্যমে আসতে হবে— মির্জাপুরে কৃষিমন্ত্রী

মীর আনোয়ার হোসেন টুটুল,
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ভোলা এমপি বলেছেন, বিএনপি যতই ট্রাম্প কার্ড দেখান না কেন ক্ষমতায় যেতে হলে শেখ হাসিনার অধিনেই নির্বাচনের মাধ্যমে আসতে হবে। তিনি আজ শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই ইউনিয়নের কোদালিয়া এলাকায় আমরা সবুজ পৃথিবী নামে একটি বেসরকারী সংগঠনের ব্যানারে তালগাছের চারা রোপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা বিদেশীদের কাছে ধর্না নিয়ে অগ্নি সন্ত্রাস করে শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে যায়। কিন্ত দেশের মানুষ তা কখনো হতে দিবে না। তারা মানুষের কথা চিন্তা না করে একের পর জালাও পোড়াও ও অগ্নি সন্ত্রাস করে যাচ্ছে। মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। আওয়ামীলীগ ক্ষমতায় এলেই দেশের মানুষ দুমুঠো ভাত খেতে পারে। এই সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে বরেন, বঙ্গবন্ধু ছিলেন সোনার মানুষ। মুক্তিযুদ্ধের মাধ্যমে তিনি দেশের মানুষকে সঠিক ঠিকানা করে দিয়েছেন। এ সময় ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরফি মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিষ্টাতার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল এবং স্থানীয় চেয়ারম্যান আলহাজ¦ হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

মির্জাপুরে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ম্যানেজার খন্দের এবং পতিতাসহ ৩০ জন আটক

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলের গোড়াই এলাকায় ইয়ার গার্ডেন অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজের সঙ্গে জড়ি থাকার অভিযোগে হোটেলের ম্যানেজার, ১৬ খন্দের এব ১৩ জন পতিতাসহ ৩০ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, গোড়াই এলাকার মোবারক হোসেন খান ও মোতালেব হোসেন খানের বহুতল ভবনের ইয়ার গার্ডেন আবাসিক হোটেলের চার তলা বাসায় এই চক্রটি ভাড়া নিয়ে দীর্ঘ দিন ধরে অসামাজিক (অনৈতিক) কাজ করে আসছিল। গোপন সংবাদ পেয়ে আজ শুক্রবার অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ভবনের ম্যানেজার, অসামজিক কাজের সঙ্গে জড়িত ১৬ জন খন্দের এবং ১৩ জন পতিতাসহ ৩০ জনকে আটক করা হয়।
আটকৃতরা খন্দেরা হচ্ছে হোটেলের ম্যানেজার পিন্টু (৪০), বরিশালের উজ্জল হোসেন (৩৪), কুড়িগ্রামের সাইদুল (৩০), রংপুরের মামুন (২৪), নারায়নগঞ্জের আবু তালেব (৪০), লালমনিরহাটের সোহাগ (৩০), কুড়িগ্রামের ফারুক হোসেন (৩০), টাঙ্গাইলের মিজানুর রহমান (২২), পাবনার মো. আলম (৪০), বগুড়ার খাজা মোল্লা (৪৫)। পতিতারা হচ্ছে কিশোরগঞ্জের মিম (১৯), কুড়িগ্রামের জয়নব (৩০), কুড়িগ্রামের শিল্পী (২০), কুষ্টিয়ার হাসিনা (৩২), গাইবান্ধার শরিফা (২৫), গাইবান্ধার সাবিনা (২৪), কুষ্টিয়ার রহিমা (৩৮), গাজীপুরের কৃষ্টি (২১), গাইবান্ধার সাথি (২৯), বরিশালের সোনিয়া (২৫), দিনাজপুরের হোসনেয়ারা (৩৫), বরিশালের তানজিলা (২৫) এবং শেরপুরের নাসিমা (২১)।
এদিকে ৩০ জনকে আটক করা হলেও এদের মধ্যে কয়েকজন অসামাজিক কাজের সঙ্গে জড়িত থাকার প্রমান না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আইয়ুব হোসেন খান বলেন, গোড়াই এলাকায় ইয়ার গার্ডেন আবাসিক হোটেলের নামে দীর্ঘ দিন ধরে অসামাজিক কাজ চলে আসছিল। অভিযান চালিয়ে অসামাজিক কাজের সঙ্গে জড়িতদের আটকের পর জিজ্ঞাসাবাদ চলছে। মির্জাপুর থানায় প্রচলিত আইনে মামলা হয়েছে।

মির্জাপুরে র‌্যাব পরিচয়ে ব্যবসায়ীকে জিম্মি করে ১৯ লাখ টাকা ছিনতাই

মীর আনোয়ার হোসেন টুটুল
সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে র‌্যাব পরিচয়ে এক ব্যবসায়ীকে জিম্মি করে ১৯ লাখ টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভুল্লা নামক স্থানে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় আতংক ছড়িয়ে পরেছে। ব্যবসায়ী হেলাল মোল্লার বাড়ি মহেড়া ইউনিয়নের গবড়া গ্রামে।
আজ বুধবার (২৩ আগস্ট) ব্যবসায়ী হেলাল মোল্লা (৪৫) জানান, তার ভাই ইয়াকুব মোল্লা প্রবাসি। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। ভাইয়ের নির্দেশে গতকাল মঙ্গলবার দুপুর সারে বারটার দিকে মির্জাপুর উপজেলা সদরের কলেজ রোডের সোনালী ব্যাংক থেকে ১৯ লাখ টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলন করে একটি বাগে ভর্তি করে মির্জাপুর বংশাই রোডের বাইপাস যান। সেখান থেকে টাঙ্গাইলগামী একটি বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাসে নাটিয়াপাড়া যাওয়ার জন্য উঠেন। বাসটি কুরনি যাওয়ার পর একটি সাদা প্রাইভেটকার বাসটিকে অভার টেক করে শুভুল্লা নামক স্থানে গিয়ে বাসকে ব্যারিকেট দেয়। প্রাইভেটকার থেকে ৪/৫ জন লোক র‌্যাবের পোষাক ও সাথে হ্যান্ডকাপসহ নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে ব্যবসায়ী হেলাল মোল্লাকে জিম্মি করে টাকা ভর্তি ব্যাগ নিয়ে বাস থেকে নেমে পরেন। এ সময় বাসের যাত্রীরা ভয়ে কেউ মুখ খুলেনি বলে তিনি অভিযোগ করেন। অল্প কিছুদুর নিয়ে তাকে চর থাপ্পর দিয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়।
এদিকে ঘটনার পর হেলাল মোল্লা স্থানীয় লোকজনের সহায়তায় মির্জাপুর থানায় এসে টাকা খোয়া যাওয়ার লিখিত অভিযোগ করেন। ঘটনার দুই দিন পরও পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। উদ্ধার হয়নি ছিনতাই হওয়া ১৯ লাখ টাকা। আজ বুধবার বিকেলে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর) সার্কেল এ এস এম আবু মনসুর মুসা, মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল বাশার মোল্লা এবং টাঙ্গাইলের ডিবি পুলিশের একটি চৌকুস দল মির্জাুপর কলেজ রোডের সোনালী ব্যাংক শাখা পরিদর্শন করেছেন। পুলিশ কর্মকর্তাগন ব্যাংকের কর্মকর্তা, নিরাপত্তা কর্মচারী এবং টাকা খোয়া যাওয়া ব্যবসায়ী হেলাল মোল্লা এবং তার ভাই প্রাবসি ইয়াকুব মোল্লার সঙ্গে কথা বলেছেন। অপরাধীদের সনাক্ত এবং টাকা উদ্ধারে সোনালী ব্যাংক এবং তার আশপাশের এলাকার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন বলে পুলিশ জানিয়েছেন।
এ ব্যাপারে সোনালী ব্যাংক মির্জাপুর শাখার ব্যবস্থাপক উত্তম কুমার কর্মকার বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে হেলাল মোল্লা নামে এক ব্যক্তি এই শাখা থেকে ১৯ লাখ টাকা উত্তোলন করেছেন। এই টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভুল্লা নামক স্থান থেকে ছিনতাই হয়েছে বলে পরে জানতে পেরেছেন। ব্যাংকে কোন ঘটনা ঘটেনি।
মির্জাপুর থানার ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিন বলেন, ব্যবাসয়ীর অভিযোগের পর টাকা উদ্ধারের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মির্জাপুরে বিক্ষুকদের মাঝে বিনামুল্যে ছাগল বিতরণ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষকদের মাঝে বিনামুল্যে একটি করে ছাগল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত আজ বুধবার (২৩ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে ১২৮ জন বিক্ষকদের মাঝে এ ছাগল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খান আহমেদ শুভ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.খাইরুল ইসলাম, ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা প্রমুখ। পরে বিক্ষকদের মাঝে ছাগল তুলে দেন অতিথি বৃন্দ।

বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মীর আনোয়ার হোসেন টুটুল
বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভা আজ বুধবার (২৩ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন। এ সময় নবগঠিত কমিটির কমিশনার মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মো. আজাহার আলী মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলার সহকারী পরিচালক মো. লিয়াকত হোসেনসহ নবগঠিত কমিটির সকল সদস্যগন উপস্থিত ছিলেন। সভাপতির নির্দেশনায় স্কাউটসকে গতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত অনুমোদিত হয়।

মির্জাপুরে বর্নালী পেপার হাউজের মালিক শফির ফাঁস দিয়ে আত্নহত্যা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে পাকুল্যা বাজারের বর্নালী পেপার হাউজের মালিক (পত্রিকা এজেন্সি) কাজী আসাদুজ্জামান শফি (৭০) গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন। আজ মঙ্গলবার (২২ আগস্ট) ভোরে বাড়ির পাশে জঙ্গলে একটি গাছে ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার হয়। তার গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের গোড়ান-সাটিয়াচড়া গ্রামে। তার পিতার নাম শামসুজ্জামান বাদশা। তিনি অবিবাহিত ছিলেন।
জানা গেছে, কাজী আসাদুজ্জামান শফি ছিলেন অত্যান্ত সৎ, নিষ্ঠাবান ও সহজ সরল ব্যক্তি। এলাকায় তার যতেষ্ট সুনাম ও পরিচিতি ছিল। বিভিন্ন পত্রিকার এজেন্ট এনে তিনি পাকুল্যা বাজারে পত্রিকা বিক্রি করেছেন। তার এজেন্সির নাম বর্নালী পেপার হাউজ। কাজী আসাদুজ্জামান শফির বোন জামাই বীর মুক্তিযোদ্ধা আবু মতিন ফাক্কন জানান, প্রায় ১০-১২ বছর ধরে তিনি শারীরিক ভাবে অসুস্থ্য। অসুস্থ্যতার কারনে মানুষিক ভাবেও বিপর্যস্ত ছিলেন। শারীরিক অসুস্থ্যতা থেকে মুক্তি পেতেই তিনি ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন বলে তাদের ধারনা। পরিবারের আবেদনে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপির অনুরোধে টাঙ্গাইল জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের বিনা ময়না তদন্তের নির্দেশনা সাপেক্ষে লাশ দাফন করা হয়েছে বলে আবু মতিন ফাক্কন রাতে জানিয়েছেন।
এদিকে পত্রিকা এজেন্সির মালিক শফির আত্নহত্যার ঘটনায় স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।