বাংলা নিউজ
Monday, April 20, 2026
Home Blog Page 41

মির্জাপুরে আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভায় অবৈধ মাটি কাটা বন্ধের দাবী

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় নদী ও পাহাড় থেকে অবৈধ মাটি কাটা বন্ধের জোর দাবী জানিয়েছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন। আজ বৃহস্পতিবার (১৫ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে এবং এসিল্যান্ড সুচি রানী সাহার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন, ওয়ার্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুল আলম মল্লিক হুরমহল, ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এ মতিনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবগন। ক্ষোভ জানিয়েছে ওয়ার্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম মল্লিক বলেন, অবৈধ মাটি কাটা বন্ধের জন্য তিনি ওসি, ইউএনও এবং এসিল্যান্ডের কাছে ইতিপুর্বে লিখিত াভিযোগ নিয়ে গিয়েছিলেন। কিন্ত তারা তার কোন অভিযোগ রাখেননি।
সভায় চেয়ারম্যানগন তাদের বক্তব্যে অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের নাম ভাঙ্গিয়ে মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইর, আনাইতারা, ওয়ার্শি, ভাতগ্রাম, ভাওড়া, বহুরিয়া, লতিফপুর, গোড়াই, আজগানা, তরফপুর ও বাঁশতৈল ইউনিয়নসহ বংশাই ও লৌহজং নদীতে বাংলা ড্রেজার বসিয়ে বালি উত্তোলন করে আসছে। এ ছাড়া এই চক্রটি বিভিন্ন স্পটে ভ্যেকু বসিয়ে ফসলি জমির মাটি কেটে নিচ্ছে। অবৈধ ভাবে বালি উত্তোলনরে ফলে ফসলি জমি, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট হুমকির মুখে। মির্জাপুর উপজেলার বংশাই নদীর ফতেপুর ইউনিয়নে ভাঙ্গনে ফতেপুর বাজার সংলগ্ন পাকা রাস্তা বিলিন হয়ে মির্জাপুর উপজেলার সঙ্গে বাসাইল উপজেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন। হাট ফতেপুর উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ. হাট ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফতেপুর ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্য উপকেন্দ্র, ইউনিয়ন ভুমি অফিস, মির্জাপুর-বাসাইল রাস্তা, ফতেপুর-মহেড়া-মির্জাপুর রাস্তাসহ একাধিক প্রতিষ্ঠান এবং হাট ফতেপুর হাট ও বাজার হুমকির মুখে। বাংলা ড্রেজার বসিয়ে বালি উত্তোলনের ফলে বংশাই নদীর ভাঙ্গনের ফলে ফতেপুর, থলপাড়া, বৈল্যানপুর, হিলড়া আদাবাড়ি বাজার, গোড়াইল, গাড়াইল, পুষ্টকামুরী পুর্বপাড়া, বাওয়ার কুমারজানি, ত্রিমোহন, বান্দরমারা, যুগিরকোপা, রশিদ দেওহাটা চাকলেশ^রসহ বিভিন্ন গ্রামের রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা মারাত্বক ক্ষতিগ্রস্থ হচ্ছে। লৌহজং নদীর মাঝালিয়া, গুনটিয়া, চুকুরিয়া, বরাটি, পুষ্টকামুরী, দেওহাটা, কোর্ট বহুরিয়া, বহুরিয়া, কামারপাড়া, নাগরপাড়াসহ বিভিন্ন এলাকায় ড্রেজার দিয়ে বালি উত্তোলন এবং ব্যেকু বসিয়ে মানি নেওয়ার ফলে নদী ভাঙ্গনে বহু পরিবার দিশেহারা হয়ে পরেছেন। ক্ষতিগ্রস্থ্য হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান,ব্রিজ, কালভার্ট, রাস্তা-ঘাট, হাট বাজারসহ ফসলি জমি। এছাড়া বংশাই নদীর থলপাড়া ব্রিজ, ত্রিমোহন এলাকায় বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন ব্রিজ, কোদালিয়া এলাকায় লতিফপুর ব্রিজ, হাটুভাঙ্গা ব্রিজ, লৌহজং নদীর উপর নির্মিত গুনটিয়া ব্রিজ, বরাটি এলাকায় বাবু দুঃখীরাম রাজবংশী ব্রিজ, পুষ্টকামুরী ব্রিজ, পাহাড়পুর ব্রিজ, বহুরিয়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু ব্রিজ এবং ওয়ার্শি ব্রিজ হুমকির মুখে।
মাসিক সভায় চেয়ারম্যানদের বক্তব্য ও অভিযোগের পর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচি রানী সাহা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু বলেন, যারা পাহাড়ের লাল মাটি এবং নদীতে অবৈধ ভাবে বাংলা ড্রেজার বসিয়ে বালি উত্তোলন করছে তাদের কোন অবস্থায় ছাড় দেওয়ার সুযোগ নেই। অভিযান পরিচালিত হচ্ছে। বালি উত্তোলন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এ অভিযান চলমান থাকবে বলে তারা উল্লেখ করেন।

#

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নবাগত এসিল্যান্ড সুচি রানী সাহা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড হিসেবে যোগদান করেছেন সুচি রানী সাহা। তিনি সদ্য বিদায়ী এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুলের স্থলাভিত্তিক হলেন। মো. আমিনুল ইসলাম বুলবুল বদলী হয়ে নাগরপুর উপজেলায় এসিল্যান্ড হিসেবে যোগদান করেছেন। বিসিএস ৩৬ তম ব্যাচের এই কর্মকর্তা সুচি রানী সাহা আজ মঙ্গলবার (১৩ জুন) আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন। এর আগে গত ১১ জুন টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি যোগদান করেন।
আজ মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস সুত্র জানায়, সুচি রানী সাহার নিজ জেলা ঝিনাইদাহ। ছাত্র জীবন থেকেই তিনি ছিলেন অত্যান্ত মেধাবী। বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় ময়মনসিংহ থেকে ফিসারিজ-এ ¯œাতক এবং ফিশারিজ বায়োলজি এন্ড জেনেট্রিক্্র-এ ¯œাতকোত্তর ডিগ্রি লাভ করেন।সুচি রানী সাহা বিসিএস ৩৬ তম ব্যাচের কর্মকর্তা হিসেবে প্রথমে ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। ২০২২ সালের ১৩ মার্চ সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড হিসেবে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় দ্বিতীয় পোষ্টিং পান। ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের পর বদলী হয়ে তৃতীয় কর্মস্থল মির্জাপুর উপজেলায় সহকারী কমিশানর (ভূমি) হিসেবে ১১ জুন যোগদান করেন। তার স্বামী সমীর সুমার সাহা টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মৎস কর্মকর্তা হিসেবে কর্মরত। ব্যক্তি জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক।
এ ব্যাপারে সুচি রানী সাহা বলেন, আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী। জনগনের সেবা দেওয়াই আমার মুল লক্ষ ও উদ্দেশ্য। আমি সর্বদা ন্যায়, নিষ্ঠা ও সততা নিয়ে মির্জাপুরবাসির জন্য সেবা দিতে চাই। এ জন্য চাই সকলের সার্বিক সহযোগিতা।

মির্জাপুরে সীসা দূষণ প্রতিরোধে অবহিতকরণ ও জনসস্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর সীসা দূষণ প্রতিরোধে স্থানীয় নীতিনির্ধারকদের অবহিতকরণ ও জনসস্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা স্বাস্থ্য কমপপ্লেক্্র এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফুলদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামিমা আক্তার শিফা ও মো. আজাহারুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রমুখ। ইউনিসেফের সহযোগিতায় মতবিনিময় সভায় ইউনিসেফের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মির্জাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) শুরু

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) আজ শনিবার (১০ জুন) উৎসব মুখর পরিবেশে উদ্ধোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে। বিকেলে মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।
উদ্ধোধনী দিনে দুটি ম্যাচে ওয়ার্শি ইউনিয়ন পরিষদ (১-০) গোলে ভাওড়া ইউনিয়ন পরিষদকে এবং লতিফপুর ইউনিয়ন পরিষদ (১-০) গোলে বাঁশতৈল ইউনিয়ন পরিষদকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ন হয়েছে। ৭ দিন ব্যাপি ফুটবল ম্যাচ শেষে আগামী ১৭ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
আজ শনিবার (১০ জুন) উদ্ধোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবর, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরফি মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা পরিষদের সাবেক বাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, সাবেক মেয়র এড. মোশারফ হোসেন মনি, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম ও উপজেলা পরিষদের পরিষদের ভাইস চেয়ারম্যানস মীজা শামীমা আক্তার শিফা ও আজাহারুল ইসলাম।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি শাকিলা বিনতে মতিন এবং সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনির বলেন, ফুটবল একটি জনপ্রিয় খেলা। তরুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ৭ দিন ব্যাপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এ মির্জাপুর পৌরসভার দুইটি দল এবং ১৪ ইউনিয়নের ১৪ টি দল অংশ গ্রহণ করছে। আগামী ১৭ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল।

মির্জাপুরে স্বেচ্ছাসেবকলীগের নেতা অপু শেখের নেতৃত্বে এমপিকে ফুলেল শুভেচ্ছা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির নবনির্বাচিত আহবায়ক অপু শেখের নেতৃত্বে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। আজ শুক্রবার (৯ জুন) রাতে মির্জাপুর শহরের করেজ রোডে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোহাম্মদ আলী, এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, মো. সিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, আওয়ামীলীগ নেতা শহিদুর রহমান লাবু ও সাবেক ভিপি মো. মাসুম মিয়াসহ স্বেচ্ছাসেবকলীগ, আওয়ামীলীগ, ছাত্রলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। উল্লেখ যে, গত ৫ জুন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক এ. কে. এম আবজালুর রহমান বাবুর নির্দেশক্রমে উপ-ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শ্যামল গোষ্মামীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মির্জাপুর উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অপু শেখকে আহবায়ক করা হয়। আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির নবনির্বাচিত আহবায়ক অপু শেখসহ কমিটির সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খান আহমেদ শুভ এমপিসহ নেতাকর্মীরা। এ সময় এমপি সবাইকে সঙ্গে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন মুলক কর্মকান্ড সাধারণ জনগনের মাঝে তুলে ধরার জন্য তাদের আহবান জানান।

মির্জাপুরে স্বেচ্ছাসেবকলীগের নবনির্বাচিত আহবায়ক অপু শেখের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির নবনির্বাচিত আহবায়ক অপু শেখের নেতৃত্বে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে মির্জাপুর পুরাতন বাস স্টেশনের উত্তর পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্্েরর সামনে জাতির জনকের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জানান। এ সময় স্বেচ্ছাসেবকলীগ নেতা সাজিবসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ৫ জুন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক এ. কে. এম আবজালুর রহমান বাবুর নির্দেশক্রমে উপ-ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শ্যামল গোষ্মামীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মির্জাপুর উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অপু শেখকে আহবায়ক করা হয়।
অপর দিকে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির নবনির্বাচিত আহবায়ক অপু শেখসহ কমিটির সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপিসহ নেতাকর্মীরা।

মির্জাপুরে স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে গঠনতন্ত্র বর্হিভূত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। গতকাল বুধবার (৭ জুন) বিকেলে মির্জাপুর উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছসেবকলীগের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিচিল এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
বিক্ষোভ মিছিলটি কলেজ রোডের আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশ করে। বক্তব্য রাখেন, রাসেল খান, মোবারক হোসেন, শরিফুল ইসলাম শরিফ এবং নাহিদ হোসেন প্রমুখ। সমাবেশে বক্তাগন বলেন, টাঙ্গাইল জেলা কমিটির অনুমোদনক্রমে মির্জাপুর উপজেলায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের একটি সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটি রয়েছে। জেলা কমিটির বিনা অনুমতিতে সম্পুর্ন গঠনতন্ত্র বর্হিভূত গত ৫ জুন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক এ. কে. এম আবজালুর রহমান বাবুর নির্দেশক্রমে উপ-ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শ্যামল গোষ্মামীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মির্জাপুর উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম তিন জন সদস্যকে বাদ দিয়ে অপু শেখকে আহবায়ক করা হয়। এটা সম্পুর্ন অন্যায়, বেআইনী এবং গঠনতন্ত্র পরিপন্থি বলে এই আহবায়ককে বাতিলের জন্য জোর দাবী জানিয়েছে মির্জাপুর উপজেলার আওয়ামী স্বেচ্ছসেবকলীগের নেতৃবৃন্দ। দ্রুত সময়ের মধ্যে এই আহবায়ককে বাতিল ঘোষনা করা না হলে কঠোর কর্মসুচী দেওয়া হবে বেল সমাবেশে বক্তাগন ঘোষনা দিয়েছেন।

মির্জাপুরে চুরি করে পাহাড়ের লাল মাটির টিলা কাটায় দুই মাটি চোরকে দেড় লাখ টাকা জরিমানা, ভ্যেকু জব্দ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে চুরি করে অবৈধ ভাবে পাহাড়ের লাল মাটির টিলা কাটায় দুই মাটি চোরকে দেড় লাখ টাকা জরিমনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় মাটি কাটার একটি এক্্রলেভেটর (মাটি কাটার যন্ত্র) জব্দ করা হয়। গতকাল বুধবার (৭ জুন) উপজেলার আজগানা ইউনিয়নের পলাশতলী এলাকায় উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম ও আনোয়ার হোসেন নামের দুই মাটি চোরকে দেড় লাখ টাকা জরিমানা এবং একটি এক্্রলেভেটর (মাটি কাটার যন্ত্র) জব্দ করেন।
আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্র জানায়, একটি চক্র দীর্ঘ দিন ধরে নামে বেনামে উপজেলার পাহাড়ি অঞ্চল আজগানা, লতিফপুর, তরফপুর, গোড়াই ও বাঁশতৈল ইউনিয়নের পাহাড়ের টিলার লাল মাটি চুরি করে কেটে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এতে করে এক দিকে জীব বৈচিত্র ধ্বংস হচ্ছে, তেমনি ভাবে এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এছাড়াও সরকার বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পাহাড়ি এলাকার অন্তত ২০-২৩ জন অসহায় ভুক্তভোগি অভিযোগ করেন, ৬০-৭০ জনের সিন্ডিকেট চক্র আজগানা, লতিফপুর, তরফপুর, গোড়াই ও বাঁশতৈল এলাকার অসহায় লোকজনকে জিম্মি করে জোর পুর্বক পাহাড়ের লাল মাটির টিলা ও ফসলি জমির মাটি কেটে নিচ্ছে। মাটি কাটা বন্ধের জন্য কেউ বাঁধা দিলে তাদের বিভিন্ন ভাবে হুমকি এবং মামলার ভয় দেখানো হয় বলে ভুক্তভোগি পরিবারগুলো অভিযোগ করেন।
এদিকে এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসার পলাশতলী এলাকায় অভিযান চালিয়ে চুরি করে অবৈধ ভাবে পাহাড়ের লাল মাটি টিলা কাটার অপরাধে জাহিদুল ইসলাম (৩৫) কে ৫০ হাজার টাকা এবং আনোয়ার হোসেন (৪৫) নামের একজনকে এক লাখ টাকাসহ দুই মাটি চোরকে মোট দেড় লাখ টাকা জরিমনা করেন। এ সময় মাটি কাটার একটি এক্্রলেভেটর যন্ত্র জব্দ করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, নদী, পাহাড় ও ফসলি জমির মাটি অবৈধ ভাবে কাটা আইনগত ভাবে দন্ডনীয় অপরাধ। যারা এই মাটি চুরির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন এলাকায় অভিযান চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।

মির্জাপুর বাজার প্রিমিয়ার লীগে কিংস একাদশ চ্যাম্পিয়ন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর বাজার প্রিমিয়ার লীগ (সিজন-৩) ক্রীকেট লীগের ফাইনাল খেলায় মির্জাপুর বাজার কিংস একাদশ ২ ইউকেটে মির্জাপুর স্টারস একাদশকে হারিয়েছে চ্যাম্পিয়ন হয়েছে। আজ মঙ্গলবার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মির্জাপুর বাজার একাদশ এ ক্রীকেট লীগের আয়োজক ছিলেন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত। উদ্ধোধক ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন এবং সভাপতি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, বিআরডিবির ভাইস চেয়ারম্যান মো. আবিদ হোসেন শান্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম এবং আয়োজক কমিটির দিদারুল ও রিফাতসহ সদস্য বৃন্দ। ক্রীকেট লীগে ম্যান অব দা ম্যাচ হয়েছে পলাশ, ম্যান অব দা সিরিচ হয়েছে নুর এবং সেরা বলার হয়েছে ইমরান হোসেন ইমন। অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দল, রানার্স আপ এবং সেরা খেলায়াড়দের মাঝে পুরষ্কার তুলে দেন।

মির্জাপুরে মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে নদীর বুক চিরে অবৈধ ভাবে বালি উত্তোলন ও মাটি কাটায় রাজিব (৩৪) নামে মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্্িরকিউটিভ ম্যাজিষ্ট্রেট শাকিলা বিনতে মতিন উপজেলার জামুর্কি ইউনিয়নের চুকুরিয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ভাবে মাটি কাটায় একটি ভ্যেকু আটক করে ঐ মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্র জানায়, একটি চক্র উপজেলার বিভিন্ন এলাকায় নানা কৌশলে বংশাই ও লৌজং নদীর আশপাশ এবং ফসলি জমির মাটি চুরি করে কেটে নিচ্ছে। গোপন সংবাদ পেয়ে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন চুকুরিয়া একালায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে মাটি কাটায় একটি ভ্যেকু আটক করেন। এ সময় ভ্যেকুর মালিক ও মাটি ব্যবসায়ী রাজিবকে এক লাখ টাকা জরিমানা করেন। রাজিবের পিতার নাম মো. সিদ্দিক হোসেন। গ্রামের বাড়ি গুনটিয়া গ্রামে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এবং সরকারী নির্দেশ অমান্য করে একটি মহল বিভিন্ন এলাকায় বালি উত্তোলন এবং মাটি কেটে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাটি কাটা বন্ধের জন্য অভিযান শুরু হয়েছে। মাটি কাটার সঙ্গে যারা জড়িত কোন অবস্থায় কাউকে ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান পরিচালিত হবে। এ জন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন।