শামিম মিয়া
টাঙ্গাইলের মির্জাপুরে”সীসা দূষণ বন্ধ হলে বাড়বে শিশু বুদ্ধিতে”এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশের মতো আন্তর্জাতিক সীসা দূষণ প্রতিরোধ সপ্তাহ-২০২৪ উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার জামুর্কীতে ইউনিসেফের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে স্কুল শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান সড়ক হয়ে জামুর্কী বাজার পদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। এরপর স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভার আয়োজন করা হয়।
মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার লায়লা খানম,মির্জাপুর উপজেলার শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন,ময়মনসিংহ ও ঢাকা বিভাগের ইউনিসেফ বাংলাদেশ চিপ অব ফিল্ড অফিসার মোঃ ওমর ফারুক প্রমূখ।









