১৪ নভেম্বর ২০২৪ ইং তারিখে দারুল মুত্তাক্বীন শিক্ষাবৃত্তি ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সখিপুর & মির্জাপুরের ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয় এবং আরো ২৪ জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. ইমাম হোসেন (সহযোগী অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর), প্রধান অতিথি: ব্যারিস্টার এরশাদ আহাম্মেদ নিশান
(প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্টাডি সলিউশনস), উদ্বোধক:
জনাব আবু তাহের হোসেন
(বিশিষ্ট সমাজসেবক ও ম্যানপাওয়ার ব্যবসায়ী, হাতীবান্ধা মধ্যপাড়া), বরেণ্য অতিথি: জনাব মো: রফিকুল ইসলাম (স্বত্বাধিকারী, তক্তার চালা ট্রাভেলস, পর্তুগাল প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সেলিম আহম্মেদ
(সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, দর্শন বিভাগ, সাভার সরকারি কলেজ)।

আলোচকরা ফাউন্ডেশনের নামটির (দারুল মুত্তাক্বীন) ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরণের শিক্ষা কার্যক্রমে এগিয়ে আসার জন্য ফাউন্ডেশনের সকল সদস্যকে সাধুবাদ জানান। উল্লেখ্য দারুল মুত্তাক্বীন ফাউন্ডেশনের কার্যালয় (DMF লাইব্রেরী & এডুকেশন সেন্টার) হতেয়া রোড, তক্তারচালা, সখিপুর, টাংগাইল (তক্তারচালা দাখিল মাদ্রাসার দক্ষিণ-পূর্ব পাশে অবস্থিত।










