মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়ে পুরষ্কার পেয়েছেন মির্জাপুর থানার ডিএসবির উপপরিদর্শক (এসআই) মো. রিজাউল কাজী। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) টাঙ্গাইল জেলা পুলিশ লাইন ড্রিল সেট অডিটোরিয়ামে মাসিক কল্যাণ সভায় রিজাউল কাজীর হাতে ক্রেস্টসহ পুরষ্কার তুলে দেন টাঙ্গাইলের সুযোগ্য পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সরফুদ্দিন আহমেদসহ বিভিন্ন সিনিয়র সহকারী পুলিশ সুপারসহ টাঙ্গাইল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, মো. রিজাউল কাজী সেবার ব্রত নিয়ে ২০০২ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপপদির্শক (এসআই) হিসেবে প্রথম যোগদান করেন। বিভিন্ন জেলায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পর ২০২২ সালে ডিএসবির উপপরিদর্শক (এসআই) হিসেবে মির্জাপুর থানায় যোগদান করেন। মির্জাপুর থানায় যোগদানের পর থেকেই তিনি ন্যায়, নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। পুলিশের সেবার মান বৃদ্ধির লক্ষ্য নিয়ে পুলিশই জনতা, জনতাই পুলিশ এই শ্লোগান বাস্তবায়নে এবং পুলিশের সেবা জনগনের দৌড় গোড়ায় পৌছে দেওয়ার জন্য রিজাউল কাজী দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, অপরাধ দমনে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করা, সরকার বিরোধী সঠিক সময়ে গোয়েন্দা তথ্য প্রদান, নজরদারী, নিরক্ষণ সঠিক তথ্য প্রদান, ভাল রিপোর্ট, জনগনের সাথে সুসম্পর্কসহ ভাল কাজের স্বীকৃত হিসেবে মির্জাপুর থানার ডিএসবির উপপদির্শক (এসআই) রিজাউল কাজীকে শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে পুরষ্কার প্রদান করা হয়েছে। এছাড়া মির্জাপুর থানার উপপরিদর্শক রামকৃষ্ণ দাস শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে পুরষ্কার লাভ করেন।
এদিকে মির্জাপুর থানার ডিএসবির রিজাউল কাজী এবং অপর পুলিশ অফিসার রামকৃষ্ণ দাস টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে পুরষ্কার লাভ করায় তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন খান আহমেদ শুভ এমপি, উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর) সার্কেল এএসএম আবু মনসুর মুসা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করি এবং ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন।
টাঙ্গাইলের শ্রেষ্ঠ পুলিশ অফিসার মির্জাপুর থানার ডিএসবির উপপরিদর্শক রিজাউল কাজী
মির্জাপুরে সরকারী রাস্তার নির্মান কাজে বাঁধা, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতার বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে সরকারী রাস্তার নির্মান কাজে বাঁধা দেওয়ার অভিযোগে যুবলীগ ও ছাত্রলীগের চার নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে সাব ঠিকাদার বাবুল আখতার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আসামীরা হচ্ছে যুবলীগ নেতা নিশাত ও ছাত্রলীগ নেতা অভি সিদ্দিকী, দেওয়ান নজরুল এবং মাহিম খান নাফিজ। এদের সবার বাড়ি গোড়াই শিল্পাঞ্চলে। আজ মঙ্গলবার ( ১০ অক্টোবর) মির্জাপুর থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেন। গতকাল সোমবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের গোড়াই এলাকায় এ ঘটনা ঘটে।
মির্জাপুর থানায় লিখিত অভিযোগে জানা গেছে, গোড়াই মীরপাড়া আশরাফ খানের বাড়ি হইতে তোফাজ্জল হোসেনের বাড়ি পর্যন্ত এবং গোড়াই মেইন রোড হতে শওকত হোসেন ফালুর বাড়ি পর্যন্ত রাস্তা পাকা করনের কাজ পেয়েছেন ফিউচার কন্সট্রাকশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সাব ঠিকাদার হলেন বাবুল আখতার। গতকাল সোমবার তিনি রাস্তার জন্য পিচ ঢালাইয়ের কাজ করতে গেলে যুবলীগ নেতা নিশাত, অভি সিদ্দিকী, দেওয়ান নজরুল এবং মাহিম ঠিকাদার ও তার লোকজন নির্মান কাজে বাঁধা দিয়ে গালিগালাজ, মারপিট ও হুমকি প্রদান করে এবং কাজ বন্ধ করে দেয় বলে অভিযোগ করেন। কাজ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পরেন ঠিকাদার। এ নিয়ে ঠিকাদারের লোকজনদের আতংক দেখা দেয়। বাধ্য হয়ে তিনি বাদী হয়ে মামলা দায়ের করেন।
এদিকে রাতেই সাব ঠিকাদার বাবুল আখতার বাদী হয়ে যুবলীগ নেতা নিশাতসহ চার জন আসামী করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন বলে বাদী বাবুর আখতার বলে জানিয়েছেন।
এ ব্যাপারে যুবলীগ নেতা নিশাত বলেন, এ ধরনের কোন ঘটনা ঘটেনি। রাস্তার কাজে ব্যবহার করার জন্য আমার বাড়ির সামনে ঠিকাদারগন বিটুমিন পুড়িয়ে ধোয়ার সৃষ্টি করেছেন। আমার পিতা ক্যান্সার আক্রান্ত। বিটুমিনের কাল ধোয়ায় তার শ^াসকষ্টসহ নানাবিধ সমস্যা হচ্ছে। আমি তাদের অনুরোধ করেছি অন্যত্র বিটুমিন পোড়ানোর জন্য। এর চেয়ে বেশী কিছু বলিনি এবং হুমকিও দেয়নি। আমার নামে ও অপর কয়েক জনের নামে মিথ্যা ও সাজানো অভিযোগ দিয়ে মামলা করেছেন সাব ঠিকাদার বাবুল আখতার। যার কোন ভিত্তি নেই।
এ ব্যাপারে মির্জাপুর থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত করছেন ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিন এবং উপ পরিদর্শক আনোয়ার হোসেন। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
মির্জাপুরে সামাজিক সম্প্রতি কমিটির সভা অনুষ্ঠিত
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে সামাজিক সম্প্রতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৯ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভাঅনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপি। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অথিতি খান আহমেদ শুভ এমপি, পৌর সভার মেয়র সালমা আক্তার শিমুল, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুর রহমান শহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম ও মীর্জা শামীমা আক্তার শিফা, ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
মির্জাপুরে নৌকায় ভোট চাইলেন ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত
মীর আনোয়ার হোসেন টুটুল
উন্নয়নের ধারাবাহিকতায় নৌকায় ভোট চাইলেন টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দ্বাদশ মহান জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী আসন থেকে আওয়ামীলীগ থেকে মনোয়ন প্রত্যাশী ব্যারিষ্টার মো. তাহরীম হোসেন সীমান্ত। তিনি নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহবান জানান। আজ সোমবার (৯ অক্টোবর) বেলা এগারটার দিকে উপজেলা সদরের বাজারের পুষ্টকামুরী এলাকায় প্রয়াত চার বারের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ একাব্বর হোসেনের বাস ভবনের নিচতলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুর রহমান শহিদ, উপজেলা নির্বাম প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সবাপতি মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আবু হানিফ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, বিআরডিবির ভাইস চেয়ারম্যান মো. আবিদ হোসেন শান্ত ও আওয়ামীলীগ নেতা রানা প্রমুখ।
ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত তার বক্তব্যে বলেন, আমার বাবা প্রয়াত চার বারের এমপি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন ছিলেন আওয়ামীলীগের নিঃস্বার্থ ও বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক। বাবার আদর্শকে ধারন করে তিনি রাজনীতিতে এগিয়ে যেতে চান। তিনি মির্জাপুরবাসির সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
মির্জাপুরে ছাগলে তালগাছের চারা খাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রী এবং শিশু পুত্রকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা
বিশেষ প্রতিনিধি
রাস্তার পাশে রোপনকৃত তালছাছের চারা ছাগলে খাওয়ায় বাঁধা দেওয়ার অপরাধে মা-বাবা এবং শিশু পুত্রকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ। গুরুতর আহতরা হচ্ছেন সেলিম মিয়া (৫৫), তার স্ত্রী পারভীন বেগম (৪৫) এবং তাদের শিশু পুত্র সাকিব (১৭)। আশংকা জনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের পৌরসভার এক নং ওয়ার্ডের পুষ্টকামুরী গ্রামে এ ঘটনা ঘটেছে।
চিকিৎসাধীন সেলিম মিয়া ও তার স্ত্রী পারভীন বেগমের অভিযোগ এবং মির্জাপুর থানায় লিখিত অভিযোগে জানা গেছে, সেলিম মিয়ার বাড়ির পাশের পুর্ব পাশের রাস্তায় বজ্র্যপাত থেকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য থেকে রক্ষার জন্য সরকারি ভাবে এবং নিজেদের উদ্যোগে তাল গাছের চারা রোপন করা হয়। তারা নিয়মিত ভাবে চারাগুলো পরিচর্চা করে থাকেন। পুষ্টকামুরী গ্রামের কিছু লোকজনের ছাগল ও তাল গাছের চারাগুলো খেয়ে নষ্ট করে ফেলছে। এ বিষয়ে ছাগলের মালিকদের বারবার অনুরোধ করার পরও তারা ছাগলের অত্যাচার থেকে চারাগুলো রেহায় পাচ্ছে না। আজ শুক্রবার বিকেলে ১০-১২ টি ছাগল রাস্তায় এসে তালগাছের চারা খেয়ে নষ্ট করে ফেলে। এ বিষয়ে রাস্তার পাশে ছাগল যাতে না আনা হয় এ বিষয়ে বাঁধা দিলে ক্ষিপ্ত হয়ে ছাগলের মালিক ও পুষ্টকামুরী গ্রামের বাসিন্দা বজলু, ফজল, আবির, মেহেদী ও খুকী বেগমসহ ৮-১০ জন মিলে সেলিম, তার স্ত্রী পারভীন বেগম ও শিশু পুত্র সাকিবকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে হত্যার চেষ্টা চালায়। আশপামের লোকজন ঘটনা দেখে তাদরে উদ্ধার করে জামুর্কি সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছেন। এ সময় পারভীন বেগমকে শ্লীলতাহানি করে গলায় থেকে স্বর্নের চেইনও লুটে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। সেলিম মিয়া বাদী হয়ে প্রতিপক্ষ ও হামলাকারী ছাগলের মালিক ও পুষ্টকামুরী গ্রামের বাসিন্দা বজলু, ফজল, আবির, মেহেদী ও খুকী বেগমসহ ৮-১০ জনকে আসামী করে মির্জাপুর থানায় রাতেই লিখিত অভিযোগ দিয়েছেন। আসামীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের জন্য জোর দাবী জানিয়েছেন অসহায় ও নিরীহ পরিবারটি।
এ ব্যাপারে বজলু ও ফজল মিয়ার পরিবার থেকে অভিযোগ করা হয়েছে, পুর্ব সত্রুতা, পারিবারিক বিরোধ এবং ছাগলে তাল গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষও তাদের উপর হামলা চালিয়েছে। তাদের নামে থানায় মিথ্যা ও সাজানো অভিযোগ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার বলেন, পুষ্টকামুরী গ্রামের রাস্তায় তাল গাছের চারা ছাগলে খাওয়াকে কেন্দ্র কয়েক জনের উপর হামলা এবং কুপিয়ে রক্তাক্তসহ আহত করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। এ বিষয়ে সেলিম মিয়া বাদী হয়ে কয়েক জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং অভিযোগের পর তদন্ত চলছে।
মির্জাপুরে স্মরণকালের বৃষ্টিতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অথৈয় পানি, রাস্তা ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
মীর আনোয়ার হোসেন টুটুল
স্মরণকালের একটানা ভারি বৃষ্টিতে টাঙ্গাইলের মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অথৈয় পানি জমে খেলাধূলা বন্ধ হয়ে গেছে। টানা বৃষ্টি থাকায় এলাকার নি¤œাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে এবং বিভিন্ন এলাকায় পাকা ও কাঁচা রাস্তা ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিতে ডুবে গেছে শিক্ষা প্রতিষ্ঠান। তিন দিনের টানা বৃষ্টিতে মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে। আজ শুক্রবার (৬ অক্টোবর) মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে টানা বৃষ্টি পাতের ফলে মানুষের দুর্ভোগের এমন চিত্রই পাওয়া গেছে।
আজ শুক্রবার এলাকার ক্ষতিগ্রস্থ্য লোকজন জানায়, গত বুধবার (৪ অক্টোবর) থেকে থেমে থেমে বৃষ্টি ও সঙ্গে হালকা বাতাস শুরু হয়। গতকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল থেকে মুষল ধারে বৃষ্টি এবং সঙ্গে ঝড়ো বাতাস। বৃষ্টি ও ঝড়ো বাতাসের ফলে এলাকার নি¤œাঞ্চল প্লাবিত হয়ে ফসলসহ সবজির ব্যাপক ক্ষতি হয়। উপজেলার পৌরসভা, মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাদগ্রাম, ভাওড়া, বহুরিয়া, লতিফপুর, গোড়াই, আজগানা, তরফপুর ও বাঁশতৈল ইউনিয়নের নি¤œাঞ্চলে পানি ঢুকে কাঁচা ও আধাপাকা রাস্তা ভেঙ্গে ব্যাপক ক্ষতি হচ্ছে বলে ভুক্তভোগি লোকজন অভিযোগ করেছেন। আজ শুক্রবার ভোর রাতে গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া-লালবাড়ি রাস্তা ভেঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে ঐ এলাকার লোকজনের দুর্ভোগের শেষ নেই। একই ভাবে উপজেলার ধল্যা-বরাটী, শুভুর্যা-বরাটী, কুরনী-ফতেপুর, বরাটী-তেঘুড়ি, তালতলা-বালিয়াজান, পেকুয়া-অভিরামপুরসহ ১০-১২টি রাস্তা ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বলে অভিযোগ পাওয়া গেছে। টানা বৃষ্টিতে বালিয়াজান উচ্চ বিদ্যালয়, বাইমহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে পানি প্রবেশ করে পড়াশোনার মারাত্বক সমস্যার সৃষ্টি হচ্ছে।
উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, টানা বৃষ্টির ফলে ব্রিজ-কালভাট ও রাস্তার ক্ষতি হচ্ছে। এরাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ্য রাস্তার তালিকা সংগ্রহ করা হচ্ছে। এমপি মহোদয়ের সঙ্গে পরামর্শ করে ক্ষতগ্রস্থ্য রাস্তা দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে। উপজেলা কৃষি অপিসার সঞ্জয় কুমার পাল বলেন, টানা ভারি বৃষ্টিতে নি¤œাঞ্চল প্লাবিত হয়ে ফসল এবং সবজির ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তাগন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ্য কৃষকদের তালিকা সংগ্রহ করছেন। নরকারের সহযোগিতায় তাদের প্রনোদনার ব্যবস্থা করা হবে।
এদিকে উপজেলা সদরের বাইমহাটি মৌজায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মান করা হয়। মহামান্য রাষ্ট্রপতির প্রতিশ্রুতি প্রকল্প ঢাকা বিভাগীয় উন্নয়ন বোর্ডের অর্থে ১৯৭৯ সালে টাঙ্গাইলের তৎকালিন জেলা প্রশাসক মো. রেজাউল ইসলাম। স্টেডিয়ামটি রাস্তা থেকে নিচু হওয়ায় বছরের অধিকাংশ সময় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। খেলাধুলার পাশাপাশি উপজেলা প্রশাসনের বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অথৈয় পানি জমেছে। ফলে বন্ধ হয়ে গেছে খেলাধুলা। শেখ রাসেল মিনি স্টেয়ামের পানি নিষ্কাশনের জন্য মাঠের পুর্ব পাশে পাইপ স্থাপন করা হলেও শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজ কতৃপক্ষ জোর পুর্বক পাইপ বন্ধ করে দেওয়ায় মাঠের পানি নিষ্কাশন হতে পারছে পারছে না।
উপজেলা ক্রীড়া সংস্থা ও শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনির বলেন, শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি ভরাট করে উচু করা অতি প্রয়োজন। পানি নিষ্কাশনের জন্য পাইপ স্তাপন থাকলেও শহীদ ভবানী প্রসাদ সাহা সরবারী কলেজ কতৃপক্ষ জোর পুর্বক পাইপ বন্ধ করে দেওয়া পানি নিষ্কাশন হতে পারছে না। ফলে একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা স্থানীয় রুপ নিয়েছে। তিনি মাননীয় প্রধান মন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা চেয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থা এবং শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সভাপতি শাকিলা বিনতে মতিন বলেন, টানা বৃষ্টিতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মাঠে জলাবদ্ধা সৃষ্টি হয়েছে। স্থানীয় এমপি, জেলা প্রশাসক এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়সহ বিভিন্ন মন্ত্রনালয়ে যোগাযোগ করে অর্থ বরাদ্ধ পেলে উন্নয়ন করা সম্ভব হবে।
মির্জাপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার (৬ অক্টোবর) মির্জাপুর উপজেলা প্রশাসন র্যালি ও আলোচনার সভার আয়োজন করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মির্জাপুর পৌরভার আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র মেয়র সালাম আক্তার শিমুল, এসিল্যান্ড সুচী রানী সাহা, ইউপি চেয়ারম্যান মো. আজাহারুর ইসলাম আজাহার ও কাউন্সিলর আলী আযম সিদ্দিকী প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসিল্যান্ড সুচী রানী সাহা।
মির্জাপুরে র্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনে বিশ^ শিক্ষক দিবস পালিত
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে র্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার ৫ অক্টোবর বিশ^ শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহনে র্যালি বের করা হয়। র্যালিটি বিদ্যালয়ের আশপাশের রাস্তা প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল, সিনিয়র শিক্ষক আবু মোতালেব মিঞা, মাওলানা আব্দুল ওয়াহাব, বাবু সঞ্জয় কুমার সাহা ও বাবু সজল মন্ডল প্রমুখ। শিক্ষকগন বেসরকারী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারী করনসহ মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রীসহ সরকারের কাছে বিভিন্ন দাবী তুলে ধরেন।
অপর দিকে একই দাবীতে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজ, রাজাবড়ি কলেজ, ভারতেশ^রী হোমস, নতুন কহেলা কলেজ, মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়, ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজ, জামুর্কী নবাব স্যার আব্দুল গনি উচ্চ বিদ্যালয়, রানাশাল উচ্চ বিদ্যালয়, ভাওড়া স্কুল এন্ড কলেজ, হাড়িয়া উচ্চ বিদ্যালয়, সিয়াম একাডেমি, ওয়ার্শি এম ইয়াসিন এন্ড ইউনুছ খান উচ্চ বিদ্যালয়, বংশাই স্কুল এন্ড কলেজ, গায়রা বেতিল উচ্চ বিদ্যালয়, দরানীপাড়া উচ্চ বিদ্যালয়, সিটমামুদপুর উচ্চ বিদ্যালয়, মির্জাপুর আফাজ উদ্দিন দাখিল মাদ্রাসা, বানিয়ারা বাবুল উলুম সিনিয়র দাখিল মাদ্রাসা, মহেড়া আনন্দ উচ্চ বিদ্যালয়, হিলড়া আদাবাড়ি মোকছেদ আলী উচ্চ বিদ্যালয় ও হাট ফতেপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ে বিশ^ শিক্ষক দিবস পালিত হয়েছে।
মির্জাপুরে ১০ হাজার ২০০শ পিচ ইয়াবার চালানসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী ডিবি পুলিশের জালে গ্রেফতার
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ১০ হাজার ২০০শ পিচ ইয়াবার চালানসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী ডিবি পুলিশের জালে গ্রেফতার হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মুল্য প্রায় ৩০ টাকা বলে ডিবি পুলিশ জানিয়েছে। টাঙ্গাইল দক্ষিণ ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম আজ বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে মির্জাপুর থধানায় ডিবি পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছেন।
ইয়াবার চালানসহ গ্রেফতারকৃত মাদক কারবারীরা হচ্ছে মির্জাপুর উপজেলার সিট মামুদপুর গ্রামের জালাল মিয়ার ছেলে শাহআলম মিয়া (৩৮) এবং তার স্ত্রী মাদক কারবারী বাসরী খাতুন (২৮)। বাসরীর পিতার নাম আমিরুল ইসলাম। গ্রামের বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলার ত্রিমোহনী গ্রামে। টাঙ্গাইল দক্ষিণ ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, শাহআলম ও তার স্ত্রী বাসরী খাতুন আন্তঃজেলা মাদক কারবারী। তারা দীর্ঘ দিন ধরে গোড়াই শিল্পাঞ্চলের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মদিনা নুরানী প্রি-ক্যাডেট মাদ্রাসার পাশে বটটেকি এলাকায় চিকিৎসক মোতালেব মিয়ার বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা করতেন। গতকাল মঙ্গলবার (অক্টোবর) টাঙ্গাইল দক্ষিণ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিনের নির্দেশে একদল ডিবি পুলিশ গোড়াই শিল্পাঞ্চলেল বটটেকি এলাকায় মোতালেব মিয়ার বাসায় হানা দিয়ে মাদক কারবারী শাহআলম ও তার স্ত্রী বাসরী খাতুনকে গ্রেফতার করে। এ সময় ব্যাগে অভিনব কায়দায় মোড়ানো বিভিন্ন প্যাকেটের ভিতর ১০ হাজার ২০০শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য প্রায় ৩০ লাখ টাকা। এ ব্যাপারে ডিবি পুলিশের উপপরিদর্শক মো. মফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে টাঙ্গাইল দক্ষিণ ডিবি পুলিশের ওসি মো. হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, গোপন সংবাদ পেয়ে সোর্স ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে মাদক ব্যবসায়ী শাহআলম ও তার স্ত্রী বাসরীকে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মির্জাপুর থানায় মাদক আইনে মামলার পর রিমান্ডের আবেদন করে অপরাধীদের জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের অপর সহযোগিদের গ্রেফতারে মাঠে নেমেছেন ডিবি পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন।
আন্তঃক্যাডেট কলেজ বাস্কেট-ভলিবল প্রতিযোগিতায় ঝিনাইদাহ ও ফৌজদারহাট ক্যাডেট কলেজ চ্যাম্পিয়ন
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলেল মির্জাপুর ক্যাডেট কলেজে অনুষ্ঠিত আন্তঃক্যাডেট কলেজ বাস্কেট ও ভলিবল প্রতিযোগিতায় বাস্কেটে ঝিনাইদাহ ক্যাডেট কলেজ এবং ভলিবলে ফৌজদারহাট ক্যাডেট কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। বাস্কেটে রানার্স আপ হয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং ভলিবলে রানার্স আপ হয়েছে রংপুর ক্যাডেট কলেজ। বাস্কেটে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়ে পুরষ্কার লাভ করে ঝিনাইদাহ ক্যাডেট কলেজের খোলোয়াড় ক্যাডেট জারিফ এবং ভলিবলে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েয়ে পুরষ্কার লাভ করে রংপুর ক্যাডেট কলেজের ক্যাডেট লাবিব।
আজ বুধবার (৪ অক্টোবর) বিকেলে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে মির্জাপুর ক্যাডেট কলেজ ক্যাম্পাসের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম এসজিপি এনডিসি পিএসসি মাস্টার জেনারেল অব অর্ডিন্যান্স আর্মি হেডকোয়ার্টাস ঢাকা সেনানিবাস। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও ঢাকা সেনানিবাস এবং ৯ পদাধিক ডিভিশনের পদস্থ্য সামরিক কর্মকর্তা এবং মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ, ভাইস প্রিন্সিপাল এবং এডজুট্যান্টসহ শিক্ষকগন উপস্থিত ছিলেন।
আজ বুধবার রাতে মির্জাপুর ক্যাডেট কলেজের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ সেপ্টেম্বর থেকে বিভিন্ন ক্যাডেট কলেজের ক্যাডেটদের অংশ গ্রহনে উৎসব মুখর পরিবেশে ৬ দিন ব্যাপি বাস্কেট ও ভলিবল প্রতিযোগিতা শুরু হয়। উদ্ধোনী দিনে অনুষষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বাস্কেট ও ভলিবল প্রতিযোগিতার উদ্ধোধন করেন মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরী পিবিজিএম পিএসসি।
পুরষ্কার বিতরন শেষে প্রধান অতিথি মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম এসজিপি এনডিসি পিএসসি মাস্টার জেনারেল অব অর্ডিন্যান্স আর্মি হেডকোয়ার্টাস ঢাকা সেনানিবাস বলেন, ক্যাডেটগনগন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদর্শিত পথ অনুসরন করে বিভিন্ন মেধা যোগ্যতার স্বাক্ষর রেখে সুন্দর ও ভবিষ্যৎ নির্মানে সচেষ্ট হবে। বাস্কেট ও ভলিবলে অংশ গ্রহনকারী ক্যাডেট খেলোয়াড়দের ক্রীড়াশৈলী দেখে আমি মুগ্ধ অভিভুত।

