বাংলা নিউজ
Sunday, April 19, 2026
Home Blog Page 44

জাতির পিতার সমাধীতে শ্রদ্ধা জানাতে মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ

মীর আনোয়ার হোসেন টুটুল
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ। গতকাল শনিবার (২৯ এপ্রিল) মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ ও সাধারণ সম্পাদক ব্যারিষ্টার মো. তাহরীম হোসেন সীমান্তের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড এবং পৌরসভা ও নয় ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি- সাধারণ সম্পাদক সমাধীস্থল শ্রদ্ধা জানিয়েছেন।
সার্বিক সহযোগিতা করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও হংকং শাখার আওয়ামীলীগের সভাপতি এবং মানবতায় আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্পপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ লিটন, বঙ্গবন্ধু সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সদস্য মেজর (অব.) খন্দকার এ হাফিজ এবং মধুমতি ব্যাংকের স্পন্সর ডাইরেক্টর ও উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডীর সদস্য মো. রাফিউর রহমান খান ইউসুফজাই সানি প্রমুখ।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ ও সাধারণ সম্পাদক ব্যারিষ্টার মো. তাহরীম হোসেন সীমান্ত বলেন, মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠন অত্যান্ত সু-সংগঠিত। সামনে জাতীয় সংসদ নির্বাচন ও নেতাকর্মীদের চাঙ্গা রাখতে, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী এবং স্মাট বাংলাদেশ গড়তে তৃণমুলের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধীস্থল পরিদর্শনসহ ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

মির্জাপুরে টেলিভিশন ও বেতারের সংগীত শিল্পী সাংবাদিক আব্দুল মোমেনের ইন্তেকাল

মীর আনোয়ার হোসেন টুটুল
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের নিয়মিত প্রথম শ্রেণীর সংগীত শিল্পী সাংবাদিক আব্দুল মোমেন (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহেী রাজিউন)। গতকাল শুক্রবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি একাধারে একজন মানবাধিকার কর্মী, মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সিনিয়র সদস্য, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির আজীবন সদস্য এবং টাঙ্গাইল থেকে প্রকাশিত সাপ্তাহিক মৌ বাজার পত্রিকার বার্তা সম্পাদক ছিলেন। সংগীত শিল্পী ও মানবাধিকার কর্মী হিসেবে কাজ করায় তিনি পেয়েছেন একাধিক পুরষ্কার। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আজ শনিবার মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার নাইম হোসেন জানান, খন্দকার আব্দুল মোমেনের পিতার নাম মৃত খন্দকার আবুল হোসেন। গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া গ্রামে। তারা ৬ ভাই ও ২ বোন ছিলেন। গত বছর তার স্ত্রীও মারা যান। গতকাল শুক্রবার মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটি বাসায় রাতে তিনি অসুস্থ্য হয়ে পরলে কুমুদিনী হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ শনিবার (২৯ এপ্রিল) বাদ জোহর নামাজে জানাজা শেষে ধানকী গ্রামে তার স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি এক কন্যা রেখে গেছেন।
এদিকে সাংবাদিক ও সংগীত শিল্পী আব্দুল মোমেনের মৃত্যুতে তার বিদেহী আত্তার মাগফেরাত কামনা ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, হংকং শাখা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগর সহ সভাপতি শিল্পপতি আবুল কালাম আজাদ লিটন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. রাফিউর রহমান খান ইউসুফজাই সানি, প্রেস ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি -সাধারণ সম্পাদক, মির্জাপুর জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি-সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক প্রমুখ।

মির্জাপুরে নির্বাহী অফিসারকে উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের বিদায় সংবর্ধনা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানকে উপজেলা পরিষদ এবং অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে অফিসার্স ক্লাব ও উপজেলা পরিষদ এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে শিল্পকলা একাডেমি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মো. আমিনুল ইসলাম বুলবুল এবং কৃষি অফিসার বাবু সঞ্জয় কুমার পালের যোৗথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান এবং অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক ও প্রকল্প বাস্তবায়ন মো. আশরাফজ্জামান প্রমুখ। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিণœ অধিদপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পরে বিদায়ী নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানকে অপিসার্স ক্লাব এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ যে, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রনালয়ে সিনিয়র সহকারী সচিব পদে পদন্মতি হেয়ে বদলি হয়েছেন।

মির্জাপুরে অপমৃত্যুর ঘটনায় পুলিশের এসআইসহ চার লাশ উদ্ধার

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের উপপরিদর্শক (এসআইসহ) চার লাশ উদ্ধার হয়েছে। চার লাশের মধ্যে কুড়াতলী গ্রামে পারিবারিক কলহে বৃদ্ধা আব্দুল কাদের পলান ফাঁসি দিয়ে আত্নহত্যা, কুইচতারা গ্রামের দশম শ্রেণীর ছাত্রী সায়মা আক্তার শিমু পতিা-মাতার সঙ্গে অভিমান করে ফাঁস দিয়ে আত্নহত্যা, পুষ্টকামুরী গ্রামের কলেজ ছাত্র ফয়সাল আহমেদ জয়কে মোটর সাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে ফাঁস দিয়ে আত্নহত্যা এবং বারিন্দা গ্রামের পুলিশের এসআই আমিনুর রহমান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ১২ ঘন্টার ব্যবধানে চার অপমৃত্যুর ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। আজ বুধবার (২৬ এপ্রিল) মির্জাপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। থানায় অপমৃত্যুর অভিযোগ হয়েছে।
মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) আজগানা ইউনিয়নের কুড়াতলী গ্রামের আব্দুল কাদের ওরফে পলান আলী নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। তার পরিবার এবং এলাকাবাসি জানান, পারিবারিক কলহের কারনে নিজের উপর অভিমান করে তিনি এই আত্নহত্যার পথ বেছে নেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।
গতকাল মঙ্গলবার উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কুইচতারা গ্রামের আব্দুস সালাম মিয়ার কন্যা দশম শ্রেণীর ছাত্রী সায়মা আক্তার শিমু (১৬) অশিমান করে নিজ বাড়িতে বসত ঘরে ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। ঘটনার মুল কারন জানা না গেলেও পুলিশর খবর পেয়ে লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।
গতকাল মঙ্গলবার মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী গ্রামের আমিনুর রহমান লিটনের পুত্র ও কলেজ ছাত্র ঢয়সাল আহমেদ ওরফে জয় (১৭) গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। জয়ের বন্ধুমহল ও স্থানীয় প্রতিবেশীরা জানায়, বাবা-মায়ের কাছে একটি মোটর সাইকেল কিনে দেওয়ার জন্য বায়না ধরেছিল জয়। মোটর সাইকেল কিনে না দেওয়ায় বাবা-মায়ের উপর অভিমান করে সে আত্নহত্যা করে। পুলিশ রাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।
গতকাল মঙ্গলবার আনাইতারা ইউনিয়নের বারিন্দা গ্রামের আমিনুর রহমান (৫৯) নামে পুলিশের এক এসআই মারা গেছেন। তার পিতার নাম আক্কাছ আলী। স্থানীয় আওয়ামীলীগ নেতা রেজাউল করিম বাবু জানান, আমিনুর রহমান নারায়নগঞ্জ থানায় পুলিশের এসআই পদে কর্মরত ছিলেন। গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে তিনি হঠাৎ অসুস্থ্য হয়ে পরেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকগন তাকে মৃত ঘোষনা করেন। আইনী প্রক্রিয়া শেষে পুলিশ তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেন। আজ বুধবার সকাল দশটায় নামাজে জানাজা শেষে বারিন্দা গ্রামে তার লাশ দাফন করা হয়েছে।
এ ব্যাপারে আজ বুধবার (২৬ এপ্রিল) মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, চারটি লাশের মধ্যে তিনজন পারিবারিক নানা সমস্যা নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। লাশ উদ্ধারের পর আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। থানায় অপমৃত্যুর অভিযোগ হয়েছে। পুলিশের এসআই আমিনুর রহমান নারায়নগঞ্জ নাথায় কর্মরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। আইনী প্রক্রিয়া শেষে পুলিশ তার লাশ স্বজনদের কাছে হন্তান্তর করেছেন।

মির্জাপুরে এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহনের লক্ষে কক্ষ পরিদর্শকদের প্রশিক্ষণ কর্মশালা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আগামী ৩০ এপ্রিল থেকে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে গ্রহণের লক্ষে কক্ষ পরদির্শকদের এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুদবার (২৬ এপ্রিল) উপজেলা সদরের মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিখ্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন।
দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন, বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও পরীক্ষা কেন্দ্রের কর্মকর্তা মীর আনোয়ার হোসেন টুটুর, মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও হল সুপার বাবু প্রফুল্ল কুমার সরকার, সহকারী কেন্দ্রী সচিব ও হিলড়া আদাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষখ মো. ইব্রাহীম মিয়া এবং কেন্দ্র সচিব ও মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুর ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আজারুল ইসলাম আজাহার।

মির্জাপুরে উপজেলা নির্বাহী অফিসারকে ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানকে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে উপজেলা সদরের মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মো. আমিনুল ইসলাম বুলবুল, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, সেকেন্ড অফিসার মো. মোশারফ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, মো. মাহবুবুর রহমান ও লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হোসেন রনি প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ যে, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রনালয়ে সিনিয়র সহকারী সচিব পদে পদন্মতি হেয়ে বদলি হয়েছেন।

মির্জাপুরে গ্রামাটিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের প্রাক্তন ছাত্রদের পুনমিলনী অনুষ্ঠান

মীল আনোয়ার হোসেন টুটুল
এসো মিলি প্রাণের উল্লাসে এই শ্লোগানে টাঙ্গাইলের মির্জাপুরে বানাইল ইউনিয়নের পুরনো বিদ্যাপিঠ গ্রামাটিয়া এস সি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের প্রাক্তন ছাত্রদের পুনমিলনী অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৩ এপ্রিল) বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলন মেলায় পরিনত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু চন্দ্র মোহন বিশ^াস।
আজ সোমবার (২৪ এপ্রিল) অনুষ্ঠানের আয়োজক কমিটি ও প্রাক্তন ছাত্রদের মধ্যে ডা. অরুন চৌধুরী, ইঞ্জিনিয়ার ইউনুছ আলী ও রবিন খান জানান, শেখড়ের টানে দীর্ঘ দিন পর বিদ্যালয় মাঠে প্রাণের স্পন্দনে মিলিত পেরে আমরা খুবই আনন্দিত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরনো সম্মৃতি, গল্প, আড্ডা, হাসি কান্না আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুরো বিদ্যালয় ক্যাম্পাস এক অন্য রকম পরিবেশ সৃষ্টি হয়। প্রাক্তনদের মধ্যে মাসুম মল্লিক, মধু সুধন, শিল্পী রায়, বকুল রায় ও সালমাসহ অনেকেই জানায়, এই বিদ্যালয় আমাদের আলোর পথ দেখিয়েছে। বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক মন্ডলী এবং ম্যানেজিং কমিটি আমাদের অনুপ্রেরনা জাগিয়েছে যা কখনো ভুলার নয়। বিদ্যালয়ের যে সব শিক্ষক ও ছাত্র-ছাত্রী মৃত্যু বরণ করেছেন তাদরে প্রতি স্মৃতি চারণ এবং প্রার্থনা করা হয়।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি বাবু চন্দ্র মোহন বিশ^াস বলেন, এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীরা দীর্ঘ দিন পর সুন্দর একটি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের স্মরণ করেছে এ জন্যা তাদের ধন্যবাদ এবং অভিনন্দন জানাই।

টাঙ্গাইলে মুসলিম উম্মার শান্তি ও অগ্রগতি কামনায় ঈদের জামায়াত অনুষ্ঠিত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলে মুসলিম ধর্মের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর জামায়াতে মুসলিম উম্মার শান্তি ও অগ্রগতি কামনায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামায়াত শেষে বাংলাদেশ ও বিশে^র মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি এবং বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
সকালে টাঙ্গাইল শহরে প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে। এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার। এ সময় তিনি টাঙ্গাইল জেলাবাসিকে ঈদের শুভ্ছো জানান। দ্বিতীয় জামায়াত পুলিশ লাইনস ঈদগাঁ মাঠে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এছাড়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা মো. ফজলূর রহমান খান ফারুক, সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, বর্তমান মেয়র এস এম আলমগীর, সাবেক মেয়র মো. জামিলুর রহমান মিরন এবং সাংবাদিকসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ ঈদের জামাতে উপস্থিত ছিলেন।
এদিকে মির্জাপুর উপজেলায় ঈদের প্রধান জামায়ত অনুষ্ঠিত হয় সকাল সারে আটটায় মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে। দ্বিতীয় জামায়ত অনুষ্ঠিত হয় মির্জাপুর থানা জামে মসজিদ প্রাঙ্গনে। স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান এবং পৌর সভার মেয়র সালমা আক্তার মির্জাপুরবাসিকে শিমুল ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
অপর দিকে টাঙ্গাইলের বেশ কয়েকটি এলাকায় ঈদের নামাজ শেষে তীব্র গরম থেকে পরিত্রান এবং বৃষ্টির জন্য ধর্মপ্রাণ মুসুল্লিগন বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার এবং পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, এক মাস সিয়াম সাধনা শেষে শান্তিপুর্ন ভাবে এবারের ঈদের জামায়ত শেষ হয়েছে। তারা বলেন, কোথাও কোন অপৃতিকর ঘটনা ঘটেনি। সকলকে সঙ্গে নিয়ে ভাল ভাবে ঈদ শেষ করতে পেরেছি এটাই চড় পাওয়া। সবাইকে ঈদ মোবারক।

বিএনপি নেতা শাহজাহানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান

ডি ্এম অমর :
টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি নেতা আলহাজ মো. শাহজাহানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও ঈদ উপহার প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার (২১ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার লতিফপুর ইউনিয়নের যোগীরকোফা গ্রামে আলহাজ মো. শাহজাহান এর নিজ বাড়িতে এই ঈদ শুভেচ্ছা ও উপহার পৌঁছিয়ে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
আলহাজ মো. শাহজাহানের হাতে তারেক রহমানের শুভেচ্ছা ও ঈদ উপহার তুলে দিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ২০১৫ সালে সরকার বিরোধী আন্দোলনের সময় পুলিশের লাঠির আঘাতে লতিফপুর ইউনিয়ন বিএনপি’র তৎকালীন সহ সভাপতি আলহাজ মো. শাহজাহানসহ উপজেলার প্রায় ৭০-৭৫ জন নেতাকর্মী আহত হয়। এরপর ওই হামলার আঘাতে মো. শাহজাহান ধীরে ধীরে তার দুই চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেন। সারা দেশে বিভিন্নসময় যারা সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে আহত হয়েছেন তাদের তালিকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে। মির্জাপুর থেকে মো. শাহজাহান এর নাম পাঠানো হয়েছিলো। এর পর থেকেই দীর্ঘ ৫ বছরযাবৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্নভাবে মো. শাহজাহান এর খোঁজ খবর রাখছেন। এরই ধারাবাহিকতায় দেশনায়ক তারেক রহমান এবার মো. শাহজাহানকে ঈদ শুভেচ্ছা ও ঈদ উপহার পাঠিয়েছেন।
আবুল কালাম আজাদ সিদ্দিকী আরো বলেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের মানুষ দিশেহারা। এই সরকার মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে। একের পর এক বিএনপি নেতাকর্মীদের হামলা-মামলা দিয়ে নির্যাতন করছে। ২০১৫ সালের আন্দোলনে আহত হয়ে আলহাজ মো. শাহজাহান অন্ধত্ব জীবন-যাপন করছে। আমরা তার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন মানবিক নেতা। এজন্য তিনি সকল পর্যায়ের নেতাকর্মীদের খোঁজ খবর রাখেন। আশা করি তারেক রহমানের নেতৃত্বে আগামী সংসদ নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। সেই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি আবার ক্ষমতায় আসবে।
২০১৫ সালের আন্দোলনে আহত আলহাজ মো. শাহজাহান বলেন, বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এই দলের সাথে আছি। সকল আন্দোলন সংগ্রামে শরিক হয়েছি। ২০১৫ সালের আন্দোলনে আহত হয়ে দুই চোখ হারিয়েছি। এরপরও দুঃখ নেই, কারণ দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নানাভাবে আমার খোঁজ খবর রাখেন। আমি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবন কামনা করছি এবং তাদের বিরুদ্ধে করা সকল মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, আমার জীবনে আর তেমন কোনো চাওয়া নেই, শুধু একটাই চাওয়া সেটি হলো, এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারর পতন এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত ও সুশাসনের বাংলাদেশ দেখা।
এসময় আরো উপস্থিত ছিলেন- মির্জাপুর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. মোশারফ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, সদস্য মজিবর রহমান, লতিফপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আফজালুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, উপজেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম স্বপনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বিএনপি নেতা আলহাজ মো. শাহজাহান এর ছেলে ডি এম আমিরুল ইসলাম অমর ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের দফতর সম্পাদক ও মির্জাপুর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক গণমাধ্যম বিষয়ক সম্পাদক ছিলেন।

মির্জাপুরে তিন হাজার পরিবারকে ঈদ উপহার দিলেন শিল্পপতি লিটন

মীর আনোয়ার হোসেন টুটুল,
পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীসহ প্রায় তিন হাজার অস্বচ্ছল পরিবারকে ঈদ উপহার (নগদ) টাকা দিয়েছেন মানবতায় আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও হংকং শাখা আওয়ামীলীগের সভাপতি শিল্পপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ লিটন। মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকের মাধ্যমে প্রতিটি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক এবং এলাকার অস্বচ্ছল পরিবারের মাঝে তিনি এই উপহার (নগদ) টাকা বিতরণ করেছেন।
আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) সাবেক ছাত্রলীগ নেতা জুলহাস তালুকদার এবং টুটুল চৌধূরী জানান, মানবতায় আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শিল্পপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ লিটন, বিগত দিনে মেধাবী ছাত্র, মুক্তিযোদ্ধা, শারীরিক প্রতিবন্ধিসহ অসহায় পরিবারের মাঝে অর্থ সহযোগিতা দিয়ে যাচ্ছেন। বিশেষ করে ২০২১, ২০২১ এবং ২০২২ সালে সারা দেশে করোনার মহামারীর সময় তিনি মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের ঘরে ঘরে অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার ও নগদ অর্থ তুলে দিয়েছেন। মানবতায় আমরা স্বেচ্ছাসেবী সংগঠন যা দেশে বিদেশে প্রসংশনীয় হয়েছে। এ বছর রমজান শুরু হওয়ার পর থেকেই তিনি মির্জাপুর উপজেলার আওয়ামীলীগের নেতাকর্মীদের সহযোগিতা করে যাচ্ছেন।
এ ব্যাপারে শিল্পপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ লিটন বলেন, মানবতায় আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের মুল উদ্দেশ্য ও লক্ষ হচ্ছে সমাজের অসহায় নিপিড়িত মানুষের সেবা করা। আমি বঙ্গবন্ধুর আদশ্যে এবং প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় দল করি। মির্জাপুরের আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের প্রতিটি নেতাকর্মীর সঙ্গে আমার অত্যান্ত নুসম্পক্য রয়েছে। তাদের সার্বিক সহযোগিতায় এরাকায় কাজ করে যাচ্ছি।