মীর আনোয়ার হোসেন টুটুল
বাজার থেকে কেনা ক্র্াাইডযুক্ত আম খেয়ে চিকিৎসক , শিশু ও নারীসহ একই পরিবারের ৮ জন অসুস্থ্য হয়েছে। অসুস্থ্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর এলাকায় আতংক ছড়িয়ে পরেছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে এ ঘটনা ঘটেছে। অসুস্থ্যরা হচ্ছেন চিকিৎসক টিটু (৩৫), গোড়াইল গ্রামের ব্যবসায়ী আমজাদ হোসেন (৪৫), তার স্ত্রী মোর্শেদা বেগম (৩৪), ভাই ইমন সিদ্দিকী (৩০), পিতা খোরশেদ সিদ্দিকী (৫৬), মাতা রাবেয়া বেগম (৫০), পুত্র মারুফ সিদ্দিকী ১৮) এবং কন্যা মিম আক্তার (১৩)। গুরুতর অবস্থায় মিমকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বাড়িতে চিকিৎসা চলছে।
আজ রবিবার (২৫ জুন) ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, গত শুক্রবার মির্জাপুর বাজার থেকে ৬ কেজি আম ক্রয় করে বাড়িতে নিয়ে যান। বাড়িতে আম নেওয়ার পর আম খেয়ে আস্তে আস্তে তাদের মাথা ঝিমানো, প্রচুর ঘুম এবং বমি হতে থাকে। এভাবে বাড়ির ৮ জন অসুস্থ্য হয়ে পরেন। বাড়িতে অসুস্থ্যদের চিকিৎসা দেওয়ার জন্য মির্জাপুর শহরের এক ক্লিনিকের চিকিৎক টিটুকে নিয়ে যান। অসুস্থ্যদের প্রাথমিক চিকিৎসার পর ঐ চিকিৎসককে দুটি আম কেটে দেন খাওয়ার জন্য। আম খাওয়ার পর ঐ চিকিৎসকও আস্তে আস্তে অসুস্থ্য হয়ে পরেন। এদিকে আজ রবিবার বিকেলে অসুস্থ্যদের মধ্যে মিমকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বাজার থেকে কেনা আমের মধ্যে প্রচুর মাত্রায় কার্বাইট মেশানো ছিল। এই আম খাওয়ার পর তারা অসুস্থ্য হয়ে পরেছে। বাজার মনিটরিং করে কার্বাইটযুক্ত আমের সেম্পল পরীক্ষার জন্য ঢাকায় ল্যাবে পাঠানো হবে।
মির্জাপুরে কার্বাইডযুক্ত আম খেয়ে চিকিৎসক ও শিশুসহ একই পরিবারের ৮ জন অসুস্থ্য
মির্জাপুরে মহিলাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক
মীর আনোয়ার হোসেন টুটুল
শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা এই প্রতিপাদ্য নিয়ে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়ে) মহিলাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৪) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের সাটিয়াচড়া গ্রামেমহিলা নিয়ে এই বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন খান আহমেদ শুভ এমপি। জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এবং উপজেলা তথ্যা আপার অফিস এ অনুষ্ঠানের আয়োজক ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থা টাঙ্গাইল জেলার শাখার চেয়ারম্যান নাসিমা বাছিদ, জাতীয় মহিলা সংস্থা টাঙ্গাইল জেলার কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোহেলী শারমিন, জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এ মতিন এবং মির্জাপুর উপজেলা তথ্য আপা নাসরিন আক্তার প্রমুখ।
মির্জাপুরে এমপি শুভর নেতৃত্বে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মীর আনোয়ার হোসেন টুটুল
আজ শুক্রবার (২৩ জুন) টাঙ্গাইলের মির্জাপুরে ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপির নেতৃত্বে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বিকেলে তার নেতৃত্বে বিশাল একটি আনন্দ র্যালি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পন করেন। এ সময় খান আহমেদ শুভ এমপির একান্ত ব্যক্তিগত সহকারী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক, আওয়ামীলীগ নেতা মাহফুজুর রহমান কনক, এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, মো. সিরাজ মিয়া ও আমিনুর রহমান আকন্দসহ, মির্জাপুর পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
মির্জাপুরে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পন, দলীয় কার্যালয়ে আলোচনা সভা কেককাটা এবং দোয়া মাহফিলেল মধ্য দিয়ে আজ শুক্রবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ নানা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ।
সকালে মির্জাপুর পুরাতন বাস স্টেশনের উত্তর পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্্েরর সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পন করা হয়। এর পর কলেজ রোডে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কেককাটা এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, সহসভাপতি মো. আব্বাছ বিন হাকিম, সৈয়দ ওয়াহিদ ইকবাল, মো. তৌফিকুর রহমান তালুকদার রাজিব, যুগ্ম সম্পাদক মো. আবু রায়হান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মো. মাজাহরুল ইসলাম শিপলু, দপ্তর সম্পাদক মো. জহিরুল ইসলাম জহির, আওলাদ হোসেন ও সাবেক জিএস সেলিম সিকদারসহ উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়িন আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মির্জাপুরে ছাত্রলীগ ও স্বেচ্ছসেবকলীগের কমিটি গঠন নিয়ে হ-য-ব-র-ল অবস্থা
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্রলীগের কমিটি নিয়ে দুই গ্রুপের মধ্যে দ্বন্ধ চরম আকার ধারন করেছে। গতকাল রবিবার (১৮ জুন) টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে মির্জাপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিল করে আহবায়ক কমিটি ঘোষনা করেন। প্রতিবাদে গতকাল রবিবার (১৮ জুন) রাতেই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তির আহবায়ক কমিটি বাতিল ঘোষনা করে উপজেলা ছাত্রলীগের পুর্বের কমিটি পুর্নবহাল করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। অপর দিকে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন নিয়েও চলছে এই অবস্থা। হ-য-ব-র-ল অবস্তা স্বেচ্ছাসেবকলীগের কমিটি নিয়ে দুই গ্রুপের মদ্যে দ্বন্ধের জের হিসেকে আগামী ২৪ জুন সম্মেলন হবে কি না তা অনিশ্চিত হয়ে পরেছে। ফলে মির্জাপুর ছাত্রলীগ ও স্বেচ্ছসেবক লীগের কমিটি নিয়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে দ্বন্ধ প্রকাশ্য রুপ নিয়েছে। যে কোন সময় বড় ধরনের রক্তপাত ও সংঘর্ষের আশংকা করছেন দেলীয় নেতাকর্মীরা।
আজ সোমবার ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন জানান, গতকাল রবিবার বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশ অমান্য করে কোন কারন ছাড়াই হঠাৎ করে মির্জাপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিল ঘোষনা করে সেতাব মাহমুদকে আহবায়ক করে ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেন। আই আহবায়ক কমিটি ঘোষনার পর মির্জাপুরে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজান দেখা দেয়। এই ঘটনার পর রাতেই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের দেওয়া আহবায়ক কমিটি বাতিল করে ছাত্রলীগের পুর্বের কমিটি বহাল রেখে প্রেস বিজ্ঞপ্তি দেন। এই বিজ্প্ত জারির পর মির্জাপুর উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে টানটান উত্তেজান বিরাজ করছে। যে কোন বড় ধরনের সংঘর্ষের সম্ভাবনা দেখা দিয়েছে।
এদিকে আজ সোমবার দুপুরে সাদ্দাম হোসেন ও সাইফুল ইসলাম সিয়ামের নেতৃত্বে শহরে একটি আনন্দ মিছিল বের করে। এতে বক্তব্য রাখেন মোবারক হোসেন, ওয়াকিল আহমেদ, মারুফ রহমান,পিয়াস ও শান্ত। অপর দিকে গতকাল রবিবার ঘোষিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দও তাদের কমিটি বহালের দাবীতে সভা-সমাবেশ করে যাচ্ছে। ফলে যে কোন সময় রক্তপাত হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে।
এদিকে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন নিয়েও হয-ব-র-ল অবস্থা সৃষ্টি হয়েছে। এই হ-য-ব-র-ল অবস্থার মধ্যে স্বেচ্ছসেবকলীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সোখন আগামী ২৪ জুন সম্মেলন ঘোষনা করায় দুই গ্রুপের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ বলেন, মির্জাপুর উপজেলা মেয়াদ উত্তীর্ন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের কমিটি বাতিল করে জেলা ছাত্রলীগ এবং জেলা স্বেচ্ছবকলীগ যে আহবায়ক কমিটি দিয়েছে তা সঠিক ভাবেই দিয়েছে। এই দুই কমিটি বৈধ এবং আগামী ২৪ জুন স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন অবশ্যই হবে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত বলেন, একটি প্রভাবশালী মহল মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছসেবকলীগ ও এর সহযোগি সংগঠনকে ভাঙ্গতে নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা কখনো হতে দেওয়া হবে না। তারা সকালে একটি কমিটি আবার বিকেলে আরেক কমিটি দিয়ে শুধ প্রেস বিজ্ঞপ্তি এবং ফেইজ-বুক নিয়ে ব্যস্ত।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, দলীয় নেতাকর্মীদের কারনে আইন-শৃঙ্খলার যাতে কোথাও কোন অবনতি না হয় সে জন্য পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোন অপৃতিকর ঘটনা ঘটেনি।
মির্জাপুরে বীর মুক্তিযোদ্ধা আজিজ সিকদারের ইন্তেকাল, গার্ড অব অনার দিলেন ইউএনও শাকিলা
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরের শিক্ষানুরাগী ও সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা মো. আজিজ সিকদার (৮০) আজ সোমবার ঢাকার বার্ডেম হাসপাতালে চিকিৎিসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না —-ইলাহী রাজিউন)। আজ সোমবার বাদ আসার সোহাগপুর গোড়াই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তাকে নামাজে জানাজার পুর্বে একদল চৌকুস পুলিশের উপস্থিতিতে গার্ড অব অনার প্রদান করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন।
জানা গেছে, আজিজ সিকদার ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান ও বীর মুক্তিযোদ্ধা। তিনি গোড়াই উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, সোহাগপুর বাজার মসজিদের সাবেক সাধারণ সম্পাদক এবং সোহাগপুর বাজার কমিটির সাবেক সভাপতি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আসর নামাজে জানাজা শেষে সোহাগপুর সিকদারপাড়া পারিবরাবিক করস্থানে যথাযোগ মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আজিজ সিকদারের মৃত্যুতে খান আহমেদ শুভ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু ও গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ হুমায়ুন কবীর গভীর শোক ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এ ব্যাপারে ইউএনও শাকিলা বিনতে মতিন বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান। একজন বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দিয়ে সম্মান জানাতে পেরে আমি গর্বিত।
মির্জাপুরে জমির সীমানা নিয়ে বিরোধে ঠাকুরকে পিটিয়ে হত্যার চেষ্টা
মীর আনোয়ার হোসেন টুটুল
সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দেবব্রত চক্রবর্তী (২৫) নামে এক ঠাকুরকে (ব্রাক্ষ্রণকে) ধারালো অস্্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোঠা দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আশংকা জনক অবস্থা তাকে সরকারী স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৬ নং আনাইতারা ইউনিয়নের আটঘড়ি গ্রামে এ অমানবিক ঘটনা ঘটেছে।
আজ রবিবার (১৮ জুন) গুরুতর আহত দেবব্রত চক্রর্তীর বাবা আনন্দ চক্রবর্তী এবং মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, আটঘড়ি গ্রামের চন্দন সরকার, প্রসাদী সরকার, অস্টরানী, আরতী , সুব্রত এবং রিভা রানী গংদের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমিজমা এবং সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার (১৭ জুন) বেলা সারে এগারটার দিকে চন্দন সরকার গংরা জোরপুর্বক সীমানা প্রচীর দিয়ে দেবব্রত চক্রবর্তীর জমি দখল নিতে আসে। এ সময় দেবব্রত চত্রবর্তী, তার বাবা আনন্দ চক্রবর্তীসহ পরিবারের সদস্যরা বাঁধা দিতে এলে চন্দন সরকার গংরা ধারালো অস্্র দিয়ে দেবব্রত চক্রবর্তীকে কুপিয়ে এবং লাঠিসোঠা দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীয় লোকজন আশংকা জনক অবস্থায় তাকে উদ্ধার করে মির্জাপুর সরকারী স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশংকা জনক বলে হাসপাতালের চিকিৎসকগন জানিয়েছেন। অসহায় দেবব্রত চক্রবর্তীর পরিবার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছে।
এ ব্যাপারে দেবব্রত চক্রবর্তীর পিতা আনন্দ চক্রবর্তী বাদী হয়ে হামলার সঙ্গে জড়িত আটঘড়ি গ্রামের চন্দন সরকার, প্রসাদী সরকার, অস্টরানী, আরতী , সুব্রত এবং রিভা রানীকে আসামী করে মির্জাপুর থানায় মামলা করেছেন। মামলার পর মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মিনহাজ উদ্দিন বলেন, অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহত দেবব্রত চক্রবর্তীর হাসপাতালে চিকিৎসা চলছে। এছাড়া বিবাদী পক্ষও একটি পাল্টা অভিযোগ জমা দিয়েছেন। এটিওর তদন্ত চলছে।
মির্জাপুরে নিরাপদ ফসল উৎপানে পরিবেশ বান্ধব উপকরণ বিতরণ ও কৃষক সমবেশ
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফষল উৎপানে বাঁশতৈল মডেল ইউনিয়নে কৃষি অফিসের উদ্যোগে কৃষক-কৃষাণীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সমাবেশে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খান আহমেদ শুভ এমপি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাষিক কর্মকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম এবং মীর্জা শামিমা আক্তার শিফা প্রমুখ। পরে কৃষক-কৃষাণীদের মাঝে সরকারী দেওয়া প্রণোদনার অংশ হিসেবে বিনামুল্যে বিভিন্ন উপকরন তুলে দেন অতিথিবৃন্দ।
আজ রবিবার (১৮ জুন) উপজেলা কৃষি অফিস জানায়, পাহাড়ি অঞ্চলে আইপিএম মডেল পরিবেশ বান্ধব উপায়ে নিরাপদ ফসল উৎপাদন শুরু হয়েছে। চলতি অর্থ বছরে ইউনিয়নের পাঁচশত কৃষক এই কার্যক্রমের আওতায় নিরাপদ ফসল উৎপাদন করছে। বিশটি গ্রুপে প্রত্যেক গ্রুপে ২৫ জন কৃষক রয়েছে। প্রত্যেক কৃষকের বিশ শতক করে জমিতে চাষাবাদ করেছে। প্রায় ১০০ একর জমির মধ্যে নিরাপদ ফসল উৎপাদনের কার্যক্রম শুরু করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে পরিবেশ বান্ধব কৌশলে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প হাতে নেয়া হয়েছে। বিভিন্ন পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করে লাউ, টমেটো, বেগুন, মিষ্টি কুমড়া, সিম, বরবটি, ফুলকপি, বাঁধাকপি, শসা,শালগম, টমেটো চাষ করা হচ্ছে। কৃষি অফিসের মাঠ কর্মকর্তাগন জানান, পরবর্তী খরিব মৌসুমী এসব জমিতে বেগুন, চাল কুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা জাতীয় সবজি উৎপাদন করবে বলে পরিকল্পনা গ্রহণ করা করেছে উপজেলা কৃষি অফিস এর পক্ষ থেকে। সার্বক্ষণিক ভাবে কৃষকদের নিরাপদ ফসল উৎপাদনে নতুন নতুন প্রযুক্তি শেখানো হচ্ছে। এ বিষয়ে প্রতিমাসে কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানব দেহের জন্য ক্ষতিকারক রাসায়নিক বালাইনাশক ব্যবহার না করে কৃষকগণ ফসলের রোগ ও পোকা দমনে সেক্স ফেরোমন ফাঁদ বিভিন্ন ধরনের আঠালো ফাঁদ ও জৈব বালাই নাশক ব্যবহার করছেন। ফলে উৎপাদিত হচ্ছে নিরাপদ ও বিষমুক্ত ফসল। অপর দিকে উপজেলার পৌরসভা, লতিফপুর, আজগানা, তরফপুর, গোড়াই, বহুরিয়া, ভাওড়া, ফতেপুর, জামুর্কি, বানাইল, ওয়ার্শি এবং আনাইতারা ইউনিয়নেও নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদন হচ্ছে।
বাঁশতৈল ইউনিয়নের হলিদ্রাচালা ও বংশীনগর গ্রামের কয়েকজন কৃষক জানান, মির্জাপুর উপজেলা কৃষি অফিস থেকে তাদের বিভিন্ন রকম সহযোগিতা করেছেন যেন নিরাপদ ফসল উৎপাদন করতে পারি। রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার দিয়ে স্বাস্থ্য সম্মত উপায়ে সবজি উৎপাদন করাকে তাঁরা সাধুবাদ জানিয়েছে। ফলনও অনেক ভালো হয়েছে। তারা আরো বলেন রাসায়নিক সার মানে বিষ, জৈব সার দিয়ে ভালো ফসল উৎপাদন করা যায় এবং এটি স্বাস্থ্য সম্মত। প্রত্যেক এলাকায় এই কার্যক্রম যেন চালানো হয় এ জন্য তারা জোর দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় কুমার পাল বলেন, বাঁশতৈল ইউনিয়নে কৃষকদের গ্রুপ গঠন করে তাদের পরিবেশ বান্ধব বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও প্রত্যেক কৃষককে সবজি বীজ চারা জৈব সার মালচিং সিট সেক্স ফেরোমন ফাঁদ বিভিন্ন ধরনের আঠালো ফাঁদসহ অন্যান্য উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে কৃষকদের উৎপাদিত এসব নিরাপদ ফসল বাজারজাত করার জন্য ভ্যান এবং উন্নত পদ্ধতিতে চারা উৎপাদনের জন্য কৃষকদেরকে প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে নেট হাউস নির্মাণ করে দেওয়া পরিকল্পনা রয়েছে। আইপিএম মডেল ইউনিয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ ফসল উৎপাদন সম্ভব হবে।
মির্জাপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় মির্জাপুর পৌরসভা একাদশ (১-০) গোলে আনাইতারা ইউনিয়ন পরিষদ একাদশকে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শনিবার (১৭ জুন) উৎসব মুখর পরিবেশে বিকেলে মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। খেলায় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় রনি আহমেদ ম্যান অবদা ম্যাচ এবং রানার্স আপ দলের খেলোয়াড় হুমায়ুন কবীর ম্যান অবদা সিরিজ হয়ে অতিথিদের কাছ থেকে পুরষ্কার লাভ করে। গত ১০ জুন উদ্ধোধনী ম্যাচের মধ্য দিয়ে খেলা শুরু হয় এবং আজ ১৭ জুন ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে খেলার সমাপ্ত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার, নবাগত এসিল্যান্ড সুচি রানী সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনির ও উপজেলা পরিষদের পরিষদের ভাইস চেয়ারম্যানস মীজা শামীমা আক্তার শিফা ও আজাহারুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি শাকিলা বিনতে মতিন এবং সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনির বলেন, উপজেলা প্রশাসন এবং উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ৭ দিন ব্যাপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এ মির্জাপুর পৌরসভার দুইটি দল এবং ১৪ ইউনিয়নের ১৪ টি দল অংশ গ্রহণ করে। আজ ১৭ জুন শনিবার ফাইনাল ম্যাচে মির্জাপুর পৌরসভা একাদশ (১-০) গোলে আনাইতারা ইউনিয়ন পরিষদ একাদশকে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে পুরষ্কার পেয়েছে।
মির্জাপুরে আন্তঃনগর দুইটি ট্রেনের যাত্রা বিরতীর অনুমোদন, এমপি শুভকে অভিনন্দন
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরবাসির দীর্ঘ দিনের দাবী পুরন হতে যাচ্ছে। টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপির অক্লান্ত শ্রম ও সার্বিক সহায়তায় অবশেষে ঢাকা-রাজশাহী-খুলনা রোডের মির্জাপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ৭৭৫/৭৭৬ নং সিরাজগঞ্জ এক্্রপ্রেস ট্রেন দুইটি যাত্রী বিরতীর অনুমোদন হয়েছে।। আজ বৃহস্পতিবার (১৫ জুন) খান আহমেদ শুভ এমপি বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ রেলওয়ে মন্ত্রনালয়ের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. তৌফিক ইমাম মির্জাপুরে রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ৭৭৫/৭৭৬ নং সিরাজগঞ্জ এক্্রপ্রেস ট্রেন দুইটি যাত্রী বিরতীর অনুমোদন দিয়ে গত ১২ জুন পত্র জারি করেছেন। স্মারক নং- ৫৪.০১.২৬০০.০০৮.০১০.১২ (অংশ-৩)-১৭৮, তাং-১/৬/২০২৩.। এলাকাবাসি এমপি শুভকে অভিনন্দন জানিয়েছেন।
জানা গেছে, ১৯৯৮ সালে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও সহজ করার লক্ষে ২০০৩ সালে রেল যোগাযোগ শুরু হয়। অধিকাংশ ট্রেন মির্জাপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতী না থাকায় দুর্ভোগের শিকার হন টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলার বাসিন্দাগন। মির্জাপুর একটি গুরুত্বপুর্ন এলাকা। এখানে গোড়াই শিল্পাঞ্চল, পুলিশ ট্রেনিং সেন্টার, মির্জাপুর ক্যাডেট কলেজ, কুমুদিনী হাসপাতাল, ভারতেশ^রী হোমস, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। মির্জাপুরবাসির দাবীর প্রেক্ষিতে স্থানীয় সাংসদ খান আহমেদ শুভ এমপি ডিও লেটার দিয়ে রেলমন্ত্রী, সচিবসহ বিভিন্ন মন্ত্রনালয়ের কর্মকর্তাদের অনুরোধ জানান এখানে দুইটি ট্রেন যাত্রা বিরতীর জন্য। এমপির সার্বিক সহযোগিতায় অবশেষে মির্জাপুরবাসির দীর্ঘ দিনের দাবী বাস্তবায়ন হলো। একণ থেকে যাত্রীগন সহজেই গাজীপুর, ঢাকা, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু, সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় কম খরচে ও অতি সহজেই যাতায়াতের সুযোগ পাবে। দুইটি ট্রেন যাত্রা বিরতীর অনুমোদন হওয়ায় এখানকার যাত্রী এবং মির্জাপুরবাসি খান আহমেদ শুভ এমপিকে ধন্যবাদ জানিয়েছেন।
এ ব্যাপারে লেরওয়ে মির্জাপুর স্টেশনে মাস্টার মো. কামরুল হাসান বলেন, আন্তঃনগর ৭৭৫/৭৭৬ নং সিরাজগঞ্জ এক্্রপ্রেস ট্রেনের মির্জাপুর স্টেশনে দুইটি যাত্রা বিরতীর রেলওয়ে মন্ত্রনালয়ের অনুমোদনের পত্র পাওয়া গেছে। একণ রাজশাহী থেকে জি এম এবং চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট টাইম টেবিল এবং স্টপেজের তারিখ ঠিক করে চিঠি ইস্যু করবেন। তারপর থেকেই ট্রেন দুইটি এখানে দুইটি যাত্রা বিরতী করবে।

